News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা : ধামতাড়িতে গুলির লড়াইয়ে মৃত্যু একজন সিআরপিএফ জওয়ানের
Image

ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা : ধামতাড়িতে গুলির লড়াইয়ে মৃত্যু একজন সিআরপিএফ জওয়ানের

রায়পুর, ৫ এপ্রিল (হি.স.): লোকসভার ভোটের প্রাক্কালে ভয়াবহ মাওবাদী হামলায় বৃহস্পতিবারই রক্তাক্ত হয়েছে ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত কাঙ্কের জেলা। মাওবাদী হামলায় অকালেই প্রাণ হারিয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ৪ জন জওয়ান। এছাড়াও আরও দু’জন জওয়ান গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবারের মাওবাদী হামলার রেশ এখনও কাটেনি, এরইমধ্যে ছত্তিশগড়ের ধামতাড়ি জেলার সালেঘাট এলাকায় মাওবাদী হামলায় প্রাণ হারালেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন জওয়ান। এছাড়াও একজন সিআরপিএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন। হামলা চালানোর পরই মাওবাদীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, রুটিন তল্লাশি অভিযান চলাকালীন শুক্রবার সকালে ধামতাড়ি জেলার সালেঘাট এলাকায় সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় মাওবাদীরা। এরপরই দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, মাওবাদী হামলায় গুরুতর আহত হন দু’জন সিআরপিএফ জওয়ান। তাঁদের মধেই একজনের মৃত্যু হয়েছে। অপর জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন। শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। যদিও, মাওবাদীদের কোনও খোঁজ পাওয়া যায়নি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top