News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের বিরুদ্ধে কোনও কথা নয়, বার্তা রাহুলের
Image

সিপিএমের বিরুদ্ধে কোনও কথা নয়, বার্তা রাহুলের

ওয়ানাড, ৪ এপ্রিল (হি.স.) : কেরলের ওয়ানাডে এসে বামপন্থীদের বিরুদ্ধে একটি কথাও বলবেন না বলে জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠির পাশাপাশি কেরলের ওয়ানাড থেকে প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। এদিন বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে নিয়ে মনোনয়ন জমা দেন তিনি। পরে রোড শোতেও অংশগ্রহণ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। ভারত ঐক্যবদ্ধ। এই বার্তা দিতে কেরলে আসা। প্রধানমন্ত্রী এবং আরএসএসের বিরুদ্ধে তোপ দেগে রাহুল গান্ধী বলেন, মোদীজি এবং আরএসএস যে ভাবে কেন্দ্রে কাজ করে চলেছে, তাতে করে দক্ষিণ ভারতের সংস্কৃতি এবং ভাষার উপর আঘাত হানা হয়েছে।

সিপিএম প্রতি সুর নরম করে রাহুল গান্ধী বলেন, সিপিএমের ভাই ও বোনেরা আমার বিরুদ্ধে প্রচার করবে, কথা ও আক্রমণ করবে। কিন্তু গোটা নির্বাচনী প্রচারাভিযানে আমি সিপিএম-র বিরুদ্ধে একটাও কথা বলব না।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top