News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে ভেঙে পড়ল মিগ ২৭ ইউপিজি যুদ্ধবিমান
Image

রাজস্থানে ভেঙে পড়ল মিগ ২৭ ইউপিজি যুদ্ধবিমান

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.) : ফের ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ ২৭ ইউপিজি যুদ্ধবিমান। সময় মতো বেরিয়ে আসায় প্রাণে বেঁচে গিয়েছেন পাইলট।

বায়ুসেনার তরফ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল ১১টা ৪৫মিনিট নাগাদ রাজস্থানের ঐতিহ্যশালী শহর যোধপুর থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে সিরোহি জেলার শিওগঞ্জের কাছে গোদানা গ্রামে বিমানটি ভেঙে পড়ে। সময় মতো ইজেক্ট করার কারণে প্রাণে বেঁচে যান পাইলট। ইঞ্জিনের ত্রুটির কারণেই বিমানটি ভেঙে পড়েছে বলে ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে। বায়ুসেনার উতরলাই বিমানঘাঁটি থেকে বিমানটি রুটিন মিশনের জন্য উড়েছিল। স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। গোটা ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ধবংসাবশেষ চারি দিকে ছড়িয়ে রয়েছে।

উল্লেখ্য, তিন সপ্তাহ আগে রাজস্থানের বিকানেরে একটি মিগ ২১ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top