News Flash

  • Home
  • Uncategorized
  • রিয়েসিতে পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল টেম্পো, মৃত্যু একই পরিবারের ৩ জন সদস্যের
Image

রিয়েসিতে পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল টেম্পো, মৃত্যু একই পরিবারের ৩ জন সদস্যের

জম্মু, ২৯ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের রিয়েসি জেলায় পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি টেম্পো| শুক্রবার সকালের ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৩ জন সদস্য| শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রিয়েসি জেলার আর্নাস তেহসিলের চিল্লাড় এলাকায়| দুর্ঘটনায় নিহতদের নাম হল, শাদ আলি, তাঁর স্ত্রী সাফিয়া বেগম (৪৫) এবং ছেলে তনবীর আহমেদ (২২)| তাঁদের বাড়ি চিল্লাড় এলাকাতেই|

জম্মু ও কাশ্মীর পুলিশের উর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে ধারমারি থেকে চিল্লাড় অভিমুখে যাচ্ছিল একটি টেম্পো (জেকে ১৪বি-২১১৪)| আচমকাই পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় টেম্পোটি| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় সাফিয়া বেগম ও তাঁর ছেলের| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় শাদ আলিকে উদ্ধার করে ধারমারির পিএইচসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিত্সা চলাকালীন তাঁর মৃত্যু হয়| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল টেম্পোটি, তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top