News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী, দাবি রবিশঙ্করের
Image

দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী, দাবি রবিশঙ্করের

পাটনা, ২৬ মার্চ (হি.স.) : সারা দেশবাসী চাইছে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিহারের পাটনা এসে এমনই দাবি করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

আসন্ন লোকসভা নির্বাচনে বিহারের পাটনাসাহিব কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বর্ষীয়ান নেতা রবিশঙ্কর প্রসাদ। ২০১৪ সালে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী শত্রুঘ্ন সিনহাকে। নির্বাচনে জিতলেও একাধিক ইস্যুতে কেন্দ্রীয় নেতৃত্বের মতানৈক্য তৈরি হয়। এমনকি বিরোধী দলগুলির সঙ্গে তাঁর সখ্যতাও বেড়ে ওঠে। ফলে শত্রুঘ্নকে বাদ দিয়ে প্রার্থী করা হয় রবিশঙ্কর প্রসাদকে। এদিন রবিশঙ্কর প্রসাদ বলেন, গোটা দেশ চায় ফের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। পাটনাসাহিবের ভোটাররা চুপ করে বসে থাকবে না।

এদিন দিল্লি থেকে পাটনায় ফেরার পর বিমানবন্দরের বাইরে কেন্দ্রীয় মন্ত্রীর সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির স্থানীয় সমর্থকেরা। ‘রবিশঙ্কর প্রসাদ গো-ব্যাক, আর কে সিনহা জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে থাকেন সমর্থকেরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top