News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান করমবীর সিং : প্রতিরক্ষা মন্ত্রক
Image

ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান করমবীর সিং : প্রতিরক্ষা মন্ত্রক

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.) : ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল করমবীর সিংকে নিয়োগ করলেন ভারত সরকার। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ মে ২০১৯ থেকে দায়িত্ব ছেড়ে দেবেন বর্তমান নৌসেনা প্রধান ভাইস অ্যাডমিরাল সুনীল লানবা এবং বাহিনীর দায়িত্বভার গ্রহণ করবেন ভাইস অ্যাডমিরাল করমবীর সিং।


দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে ভাইস অ্যাডমিরাল করমবীর সিং চারটি যুদ্ধজাহাজের নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে রয়েছে ভারতীয় উপকূলবর্তী জাহাজ চাঁদবিবি, মিসাইল ক্ষেপনাস্ত্র বহনকারী কর্ভেট জাহাজ আইএনএস বিজয়দূর্গ, মিসাইল ক্ষেপনাস্ত্র বহনকারী ডেস্ট্রয়ার জাহাজ আইএনএস রানা এবং আইএনএস দিল্লি। ভারতের পশ্চিমাঞ্চলের নৌবহরের দায়িত্বে ছিলেন অ্যাডমিরাল সিং। এছাড়াও, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ট্রাই-সার্ভিসেস ইউনিফায়েড কমান্ডের প্রধান এবং মহারাষ্ট্র ও গুজরাট নৌবাহিনীর ফ্ল্যাগ অফিসার (এফওএমএজি) পদের দায়িত্বে ছিলেন তিনি। ভাইস অ্যাডমিরাল পদে থাকাকালীন কারওয়ারে নৌবাহিনীর মর্ডার্ন বেসের প্রজেক্ট সীবার্ডের পরিকাঠামো উন্নয়নের দায়িত্বে ছিলেন ভাইস অ্যাডমিরাল করমবীর সিং। আগামী ৩১ মে ২০১৯ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন ভাইস অ্যাডমিরাল করমবীর সিং।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top