News Flash

  • Home
  • Uncategorized
  • পালিয়ে যাওয়া এক বিচারাধীন বন্দীকে আটক করল খোয়াই থানার পুলিশ
Image

পালিয়ে যাওয়া এক বিচারাধীন বন্দীকে আটক করল খোয়াই থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ পালিয়ে যাওয়া এক বিচারাধীন বন্দীকে আটক করল খোয়াই থানার পুলিশ৷ তার নাম রান্টু দেব৷ বাড়ি খোয়াই থানা এলাকার সোনাতলা গ্রামের ভবতোষ পাড়ায়৷ বিচারাধীন ওই বন্দিকে অসুস্থ অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত কুড়ি মার্চ সে হাসপাতাল থেকে পালিয়ে যায়৷গত কুড়ি মার্চ জিবি হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া বিচারাধীন এক বন্দিকে অবশেষে আটক করলখোয়াই থানার পুলিশ৷ শুক্রবার সকালে খোয়াই থানা এলাকার সোনাতলা গ্রামের ভবতোষ পাড়া থেকে তাকে আটক করা হয়৷ তার বাড়ি ওই এলাকাতেই৷

তার বিরুদ্ধে আগরতলায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা রয়েছে৷ পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত থেকে তাকে জেলহাজতে পাঠানো হয়৷ বিচারাধীন ওই বন্দি অসুস্থ হয়ে পড়ায় গত ১৭ ই মার্চ জিবি হাসপাতালে ভর্তি করা হয়৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত পুলিশ কর্মীদের চোখে ধুলো দিয়ে কুড়ি মার্চ সকাল৬ টা নাগাদ হাসপাতাল থেকে পালিয়ে যায় বিচারাধীন ওই বন্দি৷ এ ব্যাপারে জিবি পুলিশ ফাঁড়িতে মামলা গৃহীত হয়৷ চিকিৎসাধীন অবস্থায় বিচারাধীন বন্দির পালিয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে রাজ্যের সব কটি থানা ও পুলিশ ফাঁড়িকে সতর্ক করা হয়েছিল৷ এরই মধ্যে খোয়াই থানার পুলিশ খবর পায় পালিয়ে যাওয়া বিচারাধীন বন্দি রান্টু দেব সোনাতলার ভবতোষ পাড়ায় তার নিজ বাড়িতে অবস্থান করছে৷

সেই খবরের ভিত্তিতে খোয়াই থানার ওসি পার্থসারথি চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ তার বাড়িতে হানা দিয়ে তাকে আটক করে৷ আটক বিচারাধীন বন্দী রান্টু দেবকে জিবি পুলিশ ফাঁড়ির হাতে তুলে দিয়েছে খোয়া থানার পুলিশ৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান খোয়াই থানার ওসি পার্থসারথি চক্রবর্তী৷ পালিয়ে যাওয়া বিচারাধীন বন্দীকে আটক করার পর তার বিরুদ্ধে আরেকটি মামলা গৃহীত হয়েছে৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে নজরদারি করার জন্য পুলিশ কর্মীও মোতায়েন ছিল৷ তা সত্ত্বেও সে কিভাবে পালিয়ে গেল তা নিয়েও প্রশ্ণ উঠেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top