News Flash

Image

ভোট লড়াইয়ে দুই শরিক দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে প্রার্থী মনোনয়ন কে কেন্দ্র করে শাসক জোট বিজেপি এবং আইপিএল এর মধ্যে বিরোধ প্রকাশ্যে এলো৷ জোট শরিকরা দুটি কেন্দ্রে পৃথক পৃথকভাবে প্রার্থী দিচ্ছে৷ শুক্রবার পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক এবং আই পি এফ টি প্রার্থী শুক্লা চরণ নোয়াতিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য রাজধানী আগরতলা শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল৷ সকাল থেকেই আগরতলা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়৷ পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে প্রার্থীরা মিছিল করে রিটার্নিং অফিসারের অফিসের সামনে গিয়ে সমবেত হন৷ সেখান থেকে প্রার্থীরা রিটার্নিং অফিসারের অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেন৷ মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই৷


মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মিছিলে অংশগ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইপিএফটি প্রার্থী বলেন, আইপিএফটি জোট সরকারে থাকলেও খোলা মাঠে বিজেপিকে দুটি আসন ছেড়ে দিতে নারাজ আইপিএফটি৷ পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনটি আইপিএফটিকে ছেড়ে দেওয়ার জন্য বিজেপির কাছে দাবি জানানো হয়েছিল৷ কিন্তু বিজেপি কথা রাখেনি৷ সে কারণেই আইপিএফটি রাজ্যের দুটি লোকসভার আসনে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে৷ এডিসি এলাকাকে নিয়ে পৃথক ত্রিপুরা ল্যান্ড গঠনের দাবিতেই তারা লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছে বলেও তিনি জানান৷
এদিকে, পশ্চিম ত্রিপুরা সাধারন আষনে ত্রিপুরা পিপলষ পার্টির প্রার্থী প্রদীপ চক্রবর্তীও শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ এদিকে, পূর্ব ত্রিপুরা উপজাতি ষংরক্ষিত আষনে শুক্রবার বামফ্রন্ট ষমর্থিত ষিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী ধলাই জেলার আমবাষায় মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ এদিকে, বুধবার আগরতলায় পশ্চিম ত্রিপুরা সাধারণ আষনে বামফ্রন্ট মের্থিত সিপিআইএম প্রার্থী শংকর প্রসাাদ দত্ত মনোনয়নপত্র জমা দেন৷
এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকাগুলি থেকে বেশ ভালই কর্মী সমর্থকদের জড়ো করে আইপিএফটি৷ রাজ্যে জোট সঙ্গী বিজেপি ও আইপিএফটি৷ অথচ লোকসভা নির্বাচনে পৃথকভাবে প্রার্থী দিচ্ছে দুই দল৷ অসমে অগপ এর মতো দল শেষ পর্যন্ত জোটবদ্ধ হয়ে প্রার্থী দিলেও রাজ্যে আইপিএফটিকে কোনভাবেই মানানো যায়নি৷ রামমাধব, সুনীল দেওধর এর মতো নেতৃত্বদের মধ্যস্থতায়ও রফা হয়নি৷ নির্বাচনের প্রাক্ মুহূর্তে রাজনীতিতে পোড় খাওয়া সুবল ভৌমিক বিজেপি ছেড়ে চলে যান কংগ্রেসে৷ আইএনপিটির মতো আরও একটি জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে৷ তবে কি লোকসভা নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতিতে অন্য কোনও জটিল অঙ্ক কাজ করছে? সেটাই এখন বড় প্রশ্ণ হয়ে দাঁড়িয়েছে৷ তবে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় কারা থাকছেন সেই চিত্র স্পষ্ট হবে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হবার পর৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top