News Flash

  • Home
  • Uncategorized
  • টাওয়ার বসানোর নামে প্রচুর টাকাহাপিজ, হাতেনাতে পাকরাও দুজন
Image

টাওয়ার বসানোর নামে প্রচুর টাকাহাপিজ, হাতেনাতে পাকরাও দুজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ বেশ কিছুদিন ধরে রাজ্যে নানান প্রতারক চক্রের খপ্পরে পরে অনেক অর্থ খুয়িছেন অনেকেই৷ তারপরও এইসব প্রতারক চক্রের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেই প্রশাসনের৷যার ফলে এইসব চক্রের বাড়বাড়ন্তে অতিষ্ঠ রাজ্যবাসী৷
শুক্রবার রাতেও প্রতারক চক্র সন্দেহে কৈলাশহরের দুই যুবককে আটক করে এলাকাবাসী৷ধৃত দুই যুবকের নাম রাহুল আকতার ও বিশ্বজিৎ বৈদ্য৷ঘটনা উনকোটি জেলার কুমারঘাটে৷


প্রতারনার শিকার কুমারঘাটের অজিৎ ধর অভিযোগ করেন গত কিছুদিন ধরে বেসরকারী টেলিকম সংস্থা ভোডাফোনের নাম করে ঐ ব্যাক্তিকে ফোন করা হচ্ছিল এবং তাদের কোম্পানির টাওয়ার উনার বাড়িতে বসানোর নামে ঐ কোম্পানিরই ডেলমানি সিকিউরিটি প্রাইভেট লিমিটেড সংস্থার হেল কার্ড করার নাম করে ১৭ হাজার টাকা দেবার কথা বলে এবং কৈলাশহরের জনৈক ব্যাক্তির কাছ থেকে এমনি করে টাকাও আদায় করে৷ বিনিময়ে কোন রসিদ বা কার্ড কিছুই পাননি উনি ৷এমনকি ঐ যুবক টাকা এনে তাদের সাথে আর সাক্ষাৎও করেনি বলে অভিযোগ৷শুক্রবার রাতে একই ভাবে কুমারঘাটের অজিৎ ধরের কাছ থেকেও টাকা নিতে আসে ঐ দুই যুবক৷ তখন যুবকদের কথাবার্তায় সন্দেহ হয় ঐ ব্যাক্তির ৷এমনকি তারা তাদের কোম্পানির কোন ধরনের নথিপত্র দেখাতে পারেনি৷ তখন স্থানীয়রা পুলিশে খবর দেয় এবং কুমারঘাট থানার পুলিশ এসে দুই যুবকে থানায় নিয়ে যায়৷ এবিষয়ে অভিযুক্ত রাহুল আকতার জানায়, সে কিছুদিন পূর্বে এই কাজে যোগ দেয় এবং তাকে কোম্পানি থেকে কাষ্টমারের মোবাইল নম্বর দিয়ে তাদের ফোন করে টাকার চেক আনতে বলা হয় এবং সেই চেক এনে তারা কোলকাতায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয়৷ এর বিনিময়ে তাদেরকে বিগত দুমাস ধরে মাসিক বেতন প্রদান করে আসছে ঐ কোম্পানিটি৷
অন্যদিকে, বিশ্বজিৎ বৈদ্য দাবি করে সে এইসবের সঙ্গে জড়িত নয়,সে তার বন্ধু রাহুলের সাথে এসেছে৷ এই বিষয়ে কিছুই জানেনা বিশ্বজিৎ৷ গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে কুমারঘাট থানার পুলিশ৷ প্রশাসন এইসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করুক চাইছেন অভিজ্ঞ মহল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top