News Flash

  • Home
  • Uncategorized
  • রাবার বাগানে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার
Image

রাবার বাগানে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ তথাকথিত আধুনিক শিক্ষিত ভদ্র সমাজ ব্যবস্থার পাপের শিকার হচ্ছে নবজাতক শিশুরা৷ গর্ব জাতীয় শিশুকে পৃথিবীর আলো দেখার আগেই টুটি টিপে হত্যা করা হচ্ছে৷ এ ধরনের অমানবিক ঘটনা সত্যিই সমাজ ব্যবস্থার কাছে লজ্জা ঘৃণার৷ এ ধরনের ঘটনা অহরহ ঘটে চলেছে৷ এ ধরনেরই ঘটনার নজির মিলল টেপানিয়া ব্লক এলাকার একটি রাবার বাগান এর পরিত্যক্ত গর্তে৷ রাবার বাগানের একটি গর্ত থেকে পচা গন্ধ বের হয়ে আসছিল৷ পথ চলতে মানুষ নাকে রুমাল দিয়ে ওই পথ অতিক্রম করছিলেন৷ এরইমধ্যে কৌতূহলী কিছু লোকজন আসল রহস্য উদঘাটনের জন্য রাবার বাগানের ওই গর্তে খোঁজ করেন৷ তখন ঐ লক্ষ করা যায় রাবার বাগানের পরিদপ্তরের মধ্যে একটি কাপড় কাপড় মুড়িয়ে সদ্যজাত শিশুকে ফেলে দেওয়া হয়েছে৷ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ ছুটে আসেন স্থানীয় অন্যান্য লোকজনরাও৷ খবর পাঠানো হয় রাধাকিশোর পর থানায়৷ পুলিশ এসে পরিত্যক্ত ওই গর্ত থেকে কাপড় দিয়ে মুড়িয়ে রাখা শিশুর মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়৷ পুলিশের আশঙ্কা কোন ভদ্র নামধারির পাপের শিকার ওই শিশুটিকে গর্ভপাত করিয়ে ওই গর্তে ফেলে দেওয়া হয়েছে৷ কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top