News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর কাশ্মীরের কুপওয়ারায় তুষারঝড়, প্রবল ঠাণ্ডায় মৃত্যু তিনজনের
Image

উত্তর কাশ্মীরের কুপওয়ারায় তুষারঝড়, প্রবল ঠাণ্ডায় মৃত্যু তিনজনের

শ্রীনগর, ১২ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় প্রবল ঠাণ্ডায় প্রাণ হারালেন তিনজন| কুপওয়ারা জেলার সাধনা টপের খুনি নাল্লাহ-র কাছে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার রাতে কুপওয়ারা থেকে পায়ে হেঁটে কার্নাহ অভিমুখে যাচ্ছিলেন ছ’জন| আচমকাই তুষারঝড়ের কবলে পড়েন তাঁরা| ছ’জনের মধ্যে তিনজন দৌড়ে সাধনা টপে উঠতে পারলেও, তিনজন নিখোঁজ হয়ে যান| পরে খবর পাওয়া মাত্রই ওই স্থানে পৌঁছয় সেনাবাহিনী| মঙ্গলবার ভোররাত তিনটে নাগাদ রাস্তার ধার থেকে তিনজনের দেহ উদ্ধার হয়েছে|


কুপওয়ারার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) এ শ্রীরাম দিনকার জানিয়েছেন, ছ’জন পায়ে হেঁটে কুপওয়ারা থেকে কার্নাহ অভিমুখে যাচ্ছিলেন| আচমকাই তুষারধসের কবলে পড়েন তাঁরা| তিনজন প্রাণে বাঁচলেও, মাত্রাতিরিক্ত ঠাণ্ডায় তিনজনের মৃত্যু হয়েছে| মৃতদের নাম হল, তাহির খোজা, খালিক শেখ এবং ফরিদ আহমেদ| প্রত্যেকের বাড়ি কার্নাহ এলাকায়|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top