News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে বাইক দুর্ঘটনায় হত এক, আহত দুই
Image

উদয়পুরে বাইক দুর্ঘটনায় হত এক, আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি৷ নিহত ব্যক্তি টিএসআর জওয়ান৷ অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন৷ দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে গোমতী জেলার আর কে পুর থানার অধীন উদয়পুরের চিড়ামিল সংলগ্ণ মোহরকুঞ্জ এলাকায়৷ নিহতের নাম ভজন পাল৷ বয়স চবিবশ৷

তিনি টিএসআর ১১ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন৷ তাঁর বাড়ি অমরপুরের রাঙখাঙ এলাকায়৷ অপর দুই যুবকের নাম অভিজিৎ দেবনাথ ও রাম প্রসাদ সরকার৷ তাদের বাড়ি আগরতলায় লঙ্কামুড়া এলাকায়৷ দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়৷ নিহত টিএসআর জওয়ানের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ পাশাপাশি আহত দুজনকে তেপানিয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ এদিকে পুলিশ একটি দুর্ঘটনার মামলা নিয়েছে৷ দুর্ঘটনাগ্রস্থ দুটি বাইক আটক করেছে৷ বাইকগুলির নম্বর হল টিআর-০৩-জে-৮৫৮৯ এবং টিআর ০১-এএইচ-৯৮০০৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top