News Flash

  • Home
  • Uncategorized
  • ফের হামসফর এক্সপ্রেসে গাঁজা সহ আটক ৫
Image

ফের হামসফর এক্সপ্রেসে গাঁজা সহ আটক ৫

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ ধর্মনগর রেল স্টেশনে ফের উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের নিষিদ্ধ নেশাদ্রব্য গাঁজা৷ এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে তিন মহিলা-সহ পাঁচজনকে৷

জানা গেছে, আজ সকাল প্রায় আটটা নাগাদ হামসফর এক্সপ্রেস ধর্মনগর রেলওয়ে স্টেশনে আসলে রুটিন তাল্লাশি অভিযানে নামে আরপিএফ৷ ওই অভিযানে দুই কামরা থেকে চার ভাগে বিভক্ত গাঁজার চারটি প্যাকেট বাজেয়াপ্ত করা হয়৷ এর সঙ্গে গাঁজাগুলির তিন বাহককে আটক করে আরপিএফ৷ তল্লাসি চলাকালীন ট্রেনটি ধর্মনগর স্টেশন ছেড়ে যাওয়ায় এক পাচারকারীরা ফেরার হয়ে যায়৷ সঙ্গে-সঙ্গে ওয়ারলেসের মাধ্যমে বদরপুর জংশনে জিআরপিএফ থানায় ফেরার গাঁজা পাচারকারীকে ধরতে সূচনা পাঠানো হয়৷

যথাসময়ে হামসফর বদরপুর স্টেশনে গিয়ে পৌঁছলে ট্রেন থেকে রজনীরমন ভারতী (৪৫) নামের গাঁজা পাচারকারীকে আটক করা হয়৷ এদিকে, ধর্মনগর স্টেশনে ধৃতদের মধ্যে রয়েছে সুরুজ মণ্ডল(৫৯), পুনম দেবী(৪০), সুনীতা দেবী(৫০) এবং জাসু দেবী(৩৫) বলে পরিচয় পাওয়া গেছে৷ তাদের সবার বাড়ি বিহারের নগাছিয়া জেলার নাগদাহার গ্রামে৷

রেলওয়ে প্রটেকশন ফোর্স (আরপিফ)-এর আধিকারিক লক্ষণ দেববর্মা জানিয়ছেন, এদের হেফাজত থেকে চার প্যাকেটে ২৯.৫০০ কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে৷ এগুলোর বাজারমূল্য প্রায় এক লক্ষ ৭৭ হাজার টাকা৷ জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ধৃতদের স্বীকোরেক্তির উদ্ধৃতি দিয়ে আরপিএফ অফিসার জানান, গাঁজাগুলি আগরতলা থেকে সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছিল কিশানগঞ্জ৷ ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top