News Flash

  • Home
  • Uncategorized
  • আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই, জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান
Image

আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই, জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান

ইসলামাবাদ, ৪ মার্চ (হি.স.) : ‘‘আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই৷’’ এমনটা জানালেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান৷ সম্প্রতি ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে দেশে ফিরিয়ে দেওয়ার পর দেশের সংসদে তাঁকে ‘শান্তির দূত‘ আখ্যা দিয়ে পাকিস্তানজুড়ে দেশের প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার আবেদন ওঠে৷ কিন্তু, যাঁকে নিয়ে এত আলোচনা সেই ইমরান খানই বলছেন, ‘‘আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই৷’’


তাঁর যুক্তি, ‘‘কাশ্মীরি জনগণের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে যে ব্যক্তি সীমান্ত বিতর্কের অবসান করতে পারবে এবং উপমহাদেশে শান্তি ও মানব উন্নয়নের পথ প্রশস্থ করবে তাকেই এই পুরস্কার দেওয়া উচিত৷’’ ইমরানের শান্তি ফেরানোর উদ্যোগের প্রয়াস কী তাহলে লোক দেখানো? নাকি আন্তর্জাতিক চাপেই তাঁর এই প্রয়াস? তা নিয়েই প্রশ্ন উঠল৷পুলওয়ামা জঙ্গি হামলার পর গত বুধবার ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডর অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তানী সেনা৷ জেনেভা কনভেশন মেনে ভারতীয় উউং কমান্ডরকে ছেড়ে দেওয়া উচিত বলে দাবি করে নয়াদিল্লি৷ চাপ সক্রিয় হয় বিশ্বের বিভিন্ন দেশের তরফেও৷ চাপের কাছে নতি স্বীকার করে ইসলামাবাদ৷ গত বৃহস্পতিবার পাক সংসদে প্রধানমন্ত্রী ইমরান অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা জানান৷ সীমান্তে শান্তির লক্ষ্যেই পাকিস্তানের এই পদক্ষেপ বলে দাবি করেন ইমরান৷


তারপরই পাকভূমি থেকে দেশের প্রধানমন্ত্রীকে শান্তি পুরস্কার দেওয়ার দাবি ওঠে৷ প্রস্তাব জমা পড়ে পাক সংসদের সচিবালয়েও৷ ইমরান সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন এই প্রস্তাব পেশ করেন৷ অনলাইনে আবেদনও করা হয়৷ পাকিস্তান সরকারের এই উদ্যোগ ঘিরে হাসি, ঠাট্টা শুরু হয় ভারতে৷ প্রশ্ন ওঠে, পাক বিদেশমন্ত্রী কুরেশি যখন দাবি করছেন জঙ্গি সংগঠন জইশ প্রধান মাসুদ আজহারের সঙ্গে যোগ রয়েছে সরকারের তখন ইমরানের মুখে শান্তির কথা আসলে ভুয়ো প্রতিশ্রুতি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top