News Flash

  • Home
  • Uncategorized
  • জারি হল টেট পরীক্ষার বিজ্ঞপ্তি অনলাইনে আবদেন শুরু ৩০ এপ্রিল
Image

জারি হল টেট পরীক্ষার বিজ্ঞপ্তি অনলাইনে আবদেন শুরু ৩০ এপ্রিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ টেটের বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ ৩০ এপ্রিল থেকে টেট-১ ও টেট-২ পরীক্ষায় আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হবে৷ এই প্রক্রিয়া চলবে ২০ জুন পর্যন্ত৷ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী টেট-১ এবং ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী টেট-২ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে টিআরবিটি জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই অনলাইনে আবেদন জানাতে হবে৷ কারণ, ২০ জুনের পর থেকে কোনও আবেদন গ্রহণ করা হবে না৷ প্রত্যেক আবেদনকারীকে ৫ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে৷
শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন কক্বরক বিষয় যুক্ত করা হয়েছে টেট পরীক্ষায়৷ এদিন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলা বিষয়ের বদলে টেট-১ এবং টেট-২ পরীক্ষায় কক্বরক বিষয় পরীক্ষার্থিরা বাছাই করতে পারবেন৷ কক্বরক বিষয় এই প্রথম টেট পরীক্ষায় অন্তভুক্ত হয়েছে৷ ফলে, কক্বরক বিষয়ের পাঠ্যক্রম এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে টিআরবিটির সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে৷


এই টেট পরীক্ষায় ছাড়ের সুযোগ নিয়ে প্রচুর আবেদন জমা পড়বে বলে ধারনা করছে টিআরবিটি৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১০ সালের ২৩ আগস্ট এনসিটির বিজ্ঞপ্তিতে শিক্ষাগত এবং যোগ্যতা অনুসারেই এই পরীক্ষায় আবেদন করা যাবে৷ পাশাপাশি দ্বাদশে ন্যুনতম ৫০ শতাংশ নম্বর রয়েছে কিংবা স্নাতক ডিগ্রিধারী এই পরীক্ষার জন্য আবেদন জানাতে পারবেন৷ এসটি এসসি এবং দিব্যাঙ্গন আবেদনকারীদের জন্য ৫ শতাংশ নম্বরে ছাড় দেওয়া হয়েছে৷
বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, পরীক্ষায় বাছাই হওয়ার পর নিয়োগের ক্ষেত্রে যাদের শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতা বেশি তাদের অগ্রাধিকার দেওয়া হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top