News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি হাসপাতালে চালু হল নিউরো সার্জারি ইউনিট
Image

জিবি হাসপাতালে চালু হল নিউরো সার্জারি ইউনিট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে এই প্রথমবারের মতো চালু হল নিউরো সার্জারি ইউনিট৷ এই ইউনিট চালু হওয়ায় নিউরো রোগব্যাধি সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে৷ এই ইউনিট হওয়ায় চালু হওয়ায় রাজ্যের ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীরা জরুরি চিকিৎসা পরিষেবা পাবেন৷ শুধু তা-ই নয়, জিবি হাসপাতালে নিউরো সার্জারি ইউনিট চালু হওয়ায় আর্থিক দিক দিয়ে সাশ্রয় হবে রোগী ও তাদের পরিজনদের৷আজ শুক্রবার সকালে জিবি হাসপাতালে নিউরো সার্জারি ইউনিটের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ৷ এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন অন্যান্য বহু অতিথিবৃন্দ৷

অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ বলেন, এই ইউনিট চালু হওয়ায় নিউরো রোগীরা স্বস্তি পেলেন বলে মনে করেন তিনি৷ দীর্ঘদিনের এক সমস্যার সমাধান হল৷ এই ইউনিটের বলে ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীরা জরুরি চিকিৎসা পরিষেবা পাবেন৷ মন্ত্রী বলেন, রাজ্যবাসীর স্বার্থে রাজ্যে সুপার স্পেশালিটি পরিষেবা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল৷ ক্ষমতায় এসেই সরকার বহুদিনের এই জ্বলন্ত সমস্যা সমাধানের ব্যাপারে চিন্তাভাবনা করছিল৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যে সুপার স্পেশালিটি ইউনিট চালু করা৷ আর সিদ্ধান্ত অনুযায়ী আজ জিবি হাসপাতালে নিউরো সার্জারি ইউনিটের পরিষেবা শুরু হল, বলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ৷তিনি আরও বলেন, এই ইউনিট চালু হওয়ায় মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত এবং ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগী-সহ নার্ভের রোগীরা জরুরি চিকিৎসা পাবেন৷ পাশাপাশি রোগী ও তাঁদের পরিবারবর্গের অর্থ সাশ্রয়ও হবে৷ ইতিমধ্যেই সরকার চার ও সাড়ে চার লক্ষ টাকা বেতনে চুক্তিবদ্ধ দুই নিউরো সার্জন নিযুক্ত করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন৷ পরবর্তীতে এই হাসপাতালে কার্ডিওলোজি ও কার্ডিও থোরাসিক সার্জারি বিভাগ চালু করা হবে বলে, জানান স্বাস্থ্যমন্ত্রী রায়বর্মণ৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top