News Flash

  • Home
  • Uncategorized
  • সংঘর্ষবিরতি ভেঙে উরি সেক্টরে ফের পাকিস্তানি হামলা : ক্ষতিগ্রস্ত দু’টি বাড়ি, আহত ভারতীয় নাগরিক
Image

সংঘর্ষবিরতি ভেঙে উরি সেক্টরে ফের পাকিস্তানি হামলা : ক্ষতিগ্রস্ত দু’টি বাড়ি, আহত ভারতীয় নাগরিক

শ্রীনগর, ১ মার্চ (হি.স.): মুখে বারবার শান্তির কথা বলছে পাকিস্তান| কিন্তু, চোরাগোপ্তা হামলা চালিয়েই যাচ্ছে| সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাতে পর্যন্ত ফের আক্রমণ শানাল পাকিস্তানি সেনাবাহিনী| এবার পাক সেনাবাহিনীর নিশানায় ছিল জম্মু ও কাশ্মীরের উরি এবং কামালকোটে সেক্টর| বৃহস্পতিবার গভীর রাতে কামালকোটে সেক্টর এবং উরি সেক্টরের গাওয়াহালান, চোকাস, কিকের এবং কাথি পোস্ট গুলি লক্ষ্য করে এলোপাথাড়ি গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী|

সময় নষ্ট না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| তবে, দুঃসংবাদ হল-পাকিস্তানি হামলায় আহত হয়েছেন একজন ভারতীয় নাগরিক| আহত ভারতীয় নাগরিকের নাম হল, রেয়াজ আহমেদ (৩০)| তাঁর বাড়ি কামালকোটে সেক্টরে| আহত অবস্থায় ওই ভারতীয় নাগরিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|


ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জম্মু ও কাশ্মীরের কামালকোটে সেক্টর এবং উরি সেক্টরের গাওয়াহালান, চোকাস, কিকের এবং কাথি পোস্ট গুলি লক্ষ্য করে এলোপাথাড়ি গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী| গভীর রাত পর্যন্ত গোলাগুলি বর্ষণ চলতে থাকে| পাক গোলাগুলি বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে দু’টি বাড়ি, এছাড়াও একজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন| আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর লাগাতার হামলার জেরে এই মুহূর্তে ভীত ও আতঙ্কিত নিয়ন্ত্রণরেখা বরাবর বসবাসকারী ভারতীয় নাগরিকরা|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top