News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিকে ভোট দেবেন না, যদি মনে হয় প্রধানমন্ত্রী দেশের জন্য কিছু করেননি ঃ আলফোন্স
Image

বিজেপিকে ভোট দেবেন না, যদি মনে হয় প্রধানমন্ত্রী দেশের জন্য কিছু করেননি ঃ আলফোন্স

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ বিজেপিকে ভোট দেবেননা৷ যদি মনে করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জন্য কিছুই করেননি৷ বৃহস্পতিবার আগরতলায় বিজেপির বুদ্ধিজীবী সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন, কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী আলফোন্স কান্নানথানম৷ তাঁর সাফ কথা, এই দেশের শক্ত মেরুদন্ড রয়েছে এমন একজনের প্রয়োজন৷ তা একমাত্র নরেন্দ্র মোদিরই রয়েছে৷ তাই, আমি বিজেপিতে যোগ দিয়েছি৷ এদিন, এই ভাবেই তিনি ভোট চেয়েছেন৷

তাঁর কথায়, অতীতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের উপর আক্রমণ চালিয়ে মানুষ খুন করলে এদেশের সরকার দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বলে দায় সাড়তেন৷ কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এখন কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়৷ প্রতিবেশী রাষ্ট্রকে কোনও অন্যায় কাজে ছেড়ে দেওয়া হয়না৷ তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছেন এই দেশের সুরক্ষা করবেন৷ এবং তা তিনি করে দেখাচ্ছেন৷

এদিন উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, বিজেপিকে ভোট দেবেননা৷ যদি আপনাদের মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই দেশের প্রতি কোনও অবদান নেই৷ এরপরই তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে এনডিএ সরকার দেশের ক্ষমতায় আসার আগে মাত্র ৩৮ শতাংশ ভারতীয় শৌচালয় ব্যবহার করতেন৷ কিন্তু, মাত্র সাড়ে ৪ বছরে সাড়ে ১০ কোটি শৌচালয় নির্মাণ হয়েছে যা দেশের ৯৮ শতাংশ ভারতীয়দের আওতায় এনেছে৷

তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী দ্রুত অর্থনীতির দেশ তৈরি করতে চাইছে৷ সাড়ে ৪ বছরে দেশের আর্থিক পরিস্থিতি শুধরাতে অনেক কঠিন পদক্ষেপ নিয়েছেন৷ কারণ, অর্থনীতি চাঙ্গা না হলে দেশ শক্তিশালী হতে পারবে না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top