News Flash

  • Home
  • Uncategorized
  • মিথ্যে কথা বলার জন্য পুরস্কার দেওয়া উচিত রাহুলকে, কংগ্রেস সভাপতির বিরুদ্ধে তোপ দাগলেন শিবরাজ

মিথ্যে কথা বলার জন্য পুরস্কার দেওয়া উচিত রাহুলকে, কংগ্রেস সভাপতির বিরুদ্ধে তোপ দাগলেন শিবরাজ

ভোপাল, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): রাফাল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রায় প্রতিদিনই আক্রমণ করছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে,প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| এমতাবস্থায় রাহুল গান্ধীকে ‘মিথ্যেবাদী’ আখ্যা দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান| বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেছেন, ‘রাহুল গান্ধী লাগাতার মিথ্যে কথা বলছেন| যদি কাউকে ‘মহা মিথ্যেবাদী’-র তকমা দিতে হয় অথবা মিথ্যে কথা বলার জন্য পুরস্কার দিতে হয়, তবে তিনি হলেন রাহুল গান্ধী| তাঁর কোনও লজ্জা নেই| যেভাবে তিনি রাফাল নিয়ে মিথ্যে কথা বলছেন, তাঁর সমস্ত তথ্য মিথ্যে প্রমাণিত হচ্ছে|’

রাহুল গান্ধীকে আক্রমণ করে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আরও বলেছেন, ‘এখনও তিনি মিথ্যে কথা বলছেন| রাহুল গান্ধীর কোনও বিশ্বাসযোগ্যতাই নেই|’ রাহুলের প্রতি শিবরাজের পরামর্শ, ‘রাহুলকে আমি বলতে চাই, যত তাড়াতাড়ি উনি এই খেলা বন্ধ করবেন, ততই তাঁর পক্ষে ভালো|’ প্রসঙ্গত, লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক বাকযুদ্ধ| রাজনৈতিক মহলের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করে রাহুল গান্ধী নিজেই নিজের আত্মসম্মান হারাচ্ছেন| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top