News Flash

  • Home
  • Uncategorized
  • বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আগরতলা শহর
Image

বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আগরতলা শহর

আগরতলা, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আগরতলা শহরের প্রাণকেন্দ্র ওরিয়েন্ট চৌমুহনি এলাকা। রবিবার গভীর রাতে ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় একটি গুদামে আচমকা আগুন লেগে যায়। খবর পেয়ে বেশ কয়েকটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা। অগ্নিনির্বাপক দফতরের কর্মীদের তৎপরতায় আগুন বেশি দূর ছড়াতে পারেনি।জানা গেছে, আগুনের সূত্রপাত একটি জেনারেটর থেকে।

ওই গুদামে যে জেনারেটর চলছিল তার পাশেই পেট্রোলের গ্যালন রাখা ছিল। সেই গ্যালন ভরতি পেট্রোলের সংস্পর্শে আগুনের সূত্রপাত। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ি। সোমবার সকালে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ এবং অগ্নিনির্বাপক দফতরের আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন। এর পিছনে কোনও দুষ্কৃতী-যোগ রয়েছে কি না তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top