News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার, শাস্তি জুটেছে বরুণ কুমার সাহুর, সরানো হল সমবায় সচিব পদ থেকে
Image

সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার, শাস্তি জুটেছে বরুণ কুমার সাহুর, সরানো হল সমবায় সচিব পদ থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের জন্য শাস্তি জুটল রাজ্য সরকারের প্রধান সচিব বরুন কুমার সাহুর৷

প্রধান সচিব বরুন কুমার সাহু

তাঁকে সমবায় সচিবের পদ থেকে সড়িয়ে দেওয়া হয়েছে৷ তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন শৈলেন্দ্র সিং৷ সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার কোনও ভাবেই বরদাস্ত করা হবে না, বরুন কুমার সাহুকে সমবায় সচিবের পদ থেকে সরিয়ে রাজ্য সরকার কড়া বার্তা দিয়েছে বলেই মনে করা হচ্ছে৷

গত সোমবার সমবায় ব্যাঙ্কে ৯২ লক্ষ টাকা আত্মসাতের খবর সংগ্রহ করতে গেলে প্রধান সচিব বরুন কুমার সাহু সাংবাদিকদের বিশ্রি ভাষায় গালিগালাজ করেন৷ শুধু তাই নয়, সাংবাদিকদের অপমান করে তিনি নিজ অফিস কক্ষ থেকে বের করে দেন৷ এই ঘটনা মূখ্য সচিবের গোচরে নেওয়া হলে তিনি দুঃখ প্রকাশ করেন৷ বরুন কুমার সাহুর আচরণে বিস্মিত মুখ্য সচিব ওই ঘটনার ব্যবস্থা নেবেন বলে সাংবাদিকদের আশ্বাস দেন৷

প্রধান সচিব বরুন কুমার সাহুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে৷ সমবায় ব্যাঙ্কে আর্থিক কেলেঙ্কারির সাথে তিনিও যুক্ত রয়েছেন বলে ধারনা করা হচ্ছে৷ সূত্রের খবর, রাজ্যে আধিকারীক হিসেবে যোগ দেওয়ার আগে তিনি এইচপিসিতে চিফ ভিজিল্যান্স অফিসার হিসেবে নিযুক্ত হয়েছিলেন৷ কিন্তু, সেখানে তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েন৷ এরপরই তিনি সেখান থেকে ইস্তফা দিয়ে ত্রিপুরা প্রশাসনে যোগ দেন৷ তাঁর বিরুদ্ধে আরো অভিযোগ, প্রভাব খাঁটিয়ে তিনি সার্কিট হাউসে নিজ বসত ঘরে চার লক্ষাধিক টাকার মূল্যের আসবাবপত্র ক্রয় করেছেন৷ শুধু তাই নয়, উত্তর জেলায় জেলা শাসক থাকাকালীন তিনি প্রতিমাসে ১৫ কেজি চিনি রেশন থেকে প্রভাব খাঁটিয়ে সংগ্রহ করতেন৷ তাঁর বিরুদ্ধে আরোও অভিযোগ, রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের সচিব পদ থেকে অব্যহতি নিয়ে রাজ্য ছেড়ে যাওয়ার সময় তাঁর সরকারি আবাস থেকে সমস্ত জিনিষ পত্র সাথে করে নিয়ে গিয়েছিলেন৷

এছাড়াও সম্প্রতি তিনি স্টেনোগ্রাফার ও প্রাইভেট সেক্রেটারিদের সাথেও দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে৷ গত পাচ মাসে তিনি চারজন প্রাইভেট সেক্রেটারিকে সরিয়েছেন৷ এছাড়াও স্টেনোগ্রাফারদের সাথেও দুর্ব্যবহার করেছেন৷ তাই, মহাকরণে প্রাইভেট সেক্রেটারি এবং স্টেনোগ্রাফাররা তাঁর প্রতি ভীষণ ক্ষুব্ধ বলে জানা গেছে৷ দুর্নীতির সাথে সরাসরি যোগ রয়েছে প্রধান সচিব বরুন কুমার সাহুর, তাই হয়তো সেদিন আর্থিক কেলেঙ্কারির খবর সংগ্রহে গেলে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন তিনি৷ সূত্রের খবর, রাজ্য সরকার বরুন কুমার সাহুর গতিবিধিতে প্রচন্ড ক্ষুব্ধ৷ অভিযোগে জানা গেছে, গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের সচিব হওয়ার সুবাদে তিনি একাধিক অনিয়মের সাথে যুক্ত রয়েছেন৷ আপাতত বরুন কুমার সাহুকে সমবায় সচিবের পদ থেকে সরিয়ে দিয়ে তার বিরুদ্ধে আরোও কঠোর পদক্ষেপ নেওয়া যায় কিনা তা চিন্তাভাবনা করছে রাজ্য সরকার৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top