News Flash

Image

বামলার দুই চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ রাজধানীর অভয়নগর এলাকা থেকে বুধবার গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই চোরকে আটক করেছে৷ পশ্চিম থানার পুলিশ ধৃতদের কাছ থেকে দুটি গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে৷ দুজনের বাড়িই অভয়নগর এলাকায়৷ পুলিশ জানিয়েছে ১৩ সেপ্ঢেম্বর কৃষ্ণনগর এলাকার বাসীন্দা সীমা দেববর্মার বাড়ি থেকে দুটি গ্যাস সিলিন্ডার চুরি হয়েছিল বলে থানায় অভিযোগ করা হয়েছিল৷ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ৷ দুই মাস পর দুই চোরকে জালে তুলতে সফল হয়েছে পুলিশ৷ ধৃতরা হল দেবব্রত অধিকারী এবং নিরঞ্জন রাউত৷ এদিকে, মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির পুলিস বুধবার অভিযান চালিয়ে প্রসাধনী সামগ্রী বিক্রেতা নিরু দাসের দোকান থেকে চল্লিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে৷ মহকুমা পুলিস আধিকারীক সুমন মজুমদারের নেতৃত্বে এই অভিযান চলে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top