News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের বেহাল অবস্থার জন্য কেন্দ্রকে দায়ী করলেন কংগ্রেস সভাপতি
Image

কৃষকদের বেহাল অবস্থার জন্য কেন্দ্রকে দায়ী করলেন কংগ্রেস সভাপতি

মোহালি, ১০ ডিসেম্বর (হি.স.) : দেশজুড়ে কৃষকদের বেহাল দশার প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রের বিরুদ্ধে নিন্দায় মুখর হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
মঙ্গলবার পঞ্জাবের মোহালিতে এক সংবাদপত্রের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, কৃষকদের বোঝা হিসেবে দেখে মোদী সরকার। বেকারদের কর্মসংস্থান দেওয়ার বিষয়েও কোনও উৎসাহ নেই কেন্দ্রের। ফলে মানুষদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কর্মসংস্থান এবং দেনার দায় জর্জরিত কৃষকদের অবস্থার উন্নতি করাই হচ্ছে মোদী সরকারের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। পঞ্জাবের মাটি থেকে আমি বলতে চাই একবিংশ শতাব্দীতে কৃষকদের উন্নয়ন ছাড়া দেশ এগিয়ে যেতে পারবে না। আমাদের স্পষ্ট মনে রাখতে হবে খাদ্য সুরক্ষা এবং কৃষকদের ভবিষ্যৎ সুনিশ্চিত না করতে পারলে কোনও দিন এগিয়ে যেতে পারবে না দেশ। কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে কৃষক এবং বেকার যুবক-যুবতীদের কর্ম সংস্থানের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।
কেন্দ্রীয় সংস্থাগুলিকে ধ্বংস করতে চাইছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এমন অভিযোগ তুলে রাহুল গান্ধী বলেন, সংস্থাগুলিকে রক্ষা করার জন্য কংগ্রেস কাজ করে চলেছে। এতে আমরা জিতব। নির্বাচনে বিজেপিকে পরাজিত করব। তাদের যোগ্য জায়গায় আমরা পাঠিয়ে দেব। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। কৃষকদের সমস্যা আমাদের দূর করতে হবে। এদিন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top