News Flash

  • Home
  • Uncategorized
  • চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হল কেরল
Image

চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হল কেরল

তিরুবনন্তপুরম, ৯ ডিসেম্বর (হি. স.) : কেরলের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হল কান্নুরে। রবিবার যৌথভাবে এই উদ্বোধন করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী সুরেশ প্রভু এবং মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আবুধাবি পর্যন্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের পতাকা উড়িয়ে এই উদ্বোধন করেন তাঁরা।

এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী উম্মেন চান্দিকে বাদ দেওয়ার প্রতিবাদে বিরোধী দল কংগ্রেস এই কর্মকাণ্ড বয়কট করেছিল। শবরীমালা মন্দিরের উপর সরকারের অবস্থানের প্রতিবাদে বিজেপিও এদিন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়নি। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, \”উত্তর কেরালার কাছে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। মালাবার এলাকায় নতুন বিমানবন্দর বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।\” উদ্বোধনী অনুষ্ঠানে সম্মান জানানো হয় প্রাক্তন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী সি এম ইব্রাহিম-কে, যিনি প্রথম ১৯৯৫ সালে এই বিমানবন্দরটি তৈরির মত উত্থাপন করেন। রবিবার কান্নুরে কেরলের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় এক লক্ষ মানুষ উপস্থিত ছিলেন। প্রখ্যাত যন্ত্রসঙ্গীত শিল্পী ওস্তাদ মাত্তানুর সারঙ্করণকুট্টি \”চেন্দা মেলাম\” এবং \”পাচাবাদ্যম\”-এর মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top