News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রিকেট অস্ট্রেলিয়ার নয়া নির্দেশিকায় এবারের আইপিএল-এঅনিশ্চিত ম্যাক্সওয়েল, ফিঞ্চরা
Image

ক্রিকেট অস্ট্রেলিয়ার নয়া নির্দেশিকায় এবারের আইপিএল-এঅনিশ্চিত ম্যাক্সওয়েল, ফিঞ্চরা

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : ক্রিকেট অস্ট্রেলিয়ার কড়া অনুশাসনে এবার আইপিএল খেলা হবে না গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যারন ফিঞ্চের। অজি ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছিল, ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে ক্রিকেটারদের জন্য নতুন নির্দেশিকা তৈরি করবে তারা। সেই নির্দেশিকা মেনেই দেশের বাইরে কোনও পেশাদার লিগ খেলতে পারবেন অজি ক্রিকেটাররা। তবে যে ধরনের ক্রীড়াসূচি অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড তৈরি করেছে তাতে আইপিএল খেলার সময়ই পাবেন না ম্যাক্সওয়েল, ফিঞ্চদের মত ক্রিকেটাররা। এতে স্বাভাবিকভাবেই সমস্যার সম্মুখীন হল দিল্লি, পঞ্জাবের মত দল।
প্রসঙ্গত এবছর যুবরাজকে ছেড়ে দিয়েছে প্রীতির পঞ্জাব। সূত্রের খবর, আইপিএল-এ ১ কোটি টাকার বেস প্রাইসে নিলামে উঠতে চলেছেন যুবি। নিলামে উঠছেন জয়দেব উনাদকটও। গতবার তাঁকে সাড়ে ১১ কেটি টাকায় কিনেছিল রাজস্থান। তবে এবার আর তাঁকে দলে রাখেনি রয়্যালরা। এবার তার বেস প্রাইস দেড় কোটি।
এছাড়াও ২ কোটি টাকার বেস প্রাইসে নিলামে উঠতে চলেছেন ব্রিটিশ অলরাউন্ডার স্যাম কুরান। এই বেস প্রাইসে নিলাম হবে কিউই তারকা কোরি অ্যান্ডারসন, ব্রেন্ডন ম্যাককালাম-সহ লসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, শন মার্শ ও ক্রিস ওকসের মত তারকা ক্রিকেটারেরও।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top