News Flash

  • Home
  • Uncategorized
  • খোঁজ মিলল তেলেঙ্গানার রূপান্তরকামী প্রার্থী চন্দ্রমুখী
Image

খোঁজ মিলল তেলেঙ্গানার রূপান্তরকামী প্রার্থী চন্দ্রমুখী

হায়দরাবাদ, ২৯ নভেম্বর (হি.স.) : অবশেষে খোঁজ পাওয়া গেল তেলেঙ্গানার বহুজন বামফ্রন্টের রূপান্তরকামী প্রার্থী চন্দ্রমুখীর। বুধবার গভীর রাতে বাঞ্জারা হিলস থানায় গিয়ে পুলিশের কাছে হাজিরা দেন তিনি।

আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তেলেঙ্গানায়। সিপিআই(এম) নেতৃত্বাধীন বহুজন বামফ্রন্টের প্রার্থী চন্দ্রমুখী গত মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিলেন। তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। বুধবার গভীর রাতে পুলিশের সামনে এসে হাজিরা দেন তিনি। পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার কে শ্রীনিবাস রাও জানিয়েছেন, কি কারণে নিখোঁজ ছিলেন তা পুলিশকে জানাননি তিনি। চন্দ্রমুখী এখন নিরাপদে রয়েছেন।
চন্দ্রমুখী নিখোঁজ থাকাকালীন রূপান্তরকামীদের তরফ থেকে থানায় মিসিং ডায়েরি করা হয়। উল্লেখনীয় রুপান্তরকামী সংগঠন ‘তেলেঙ্গানা হিজরা ইন্টারসেক্স ট্রান্সজেণ্ডার’ হয়ে সমাজে রূপান্তরকামীদের উপর হওয়া বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সরব হয়েছেন বছর ৩০-এর চন্দ্রমুখী। তেলেঙ্গানার গোসামহল কেন্দ্র থেকে লড়ছেন তিনি। ২১ নভেম্বর মনোনয়ন পেশ করেন তিনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top