News Flash

  • Home
  • Uncategorized
  • ভয়াবহ অগ্ণিকান্ডে ইটভাট্টা শ্রমিকদের ৪৫টি ঘর ভস্মীভূত
Image

ভয়াবহ অগ্ণিকান্ডে ইটভাট্টা শ্রমিকদের ৪৫টি ঘর ভস্মীভূত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ ভয়াবহ অগ্ণিকান্ডে ভস্মীভূত হয়ে গেছে জিরানীয়া মহকুমার রাধাপুর থানার অন্তর্গত জয় মাতাদি ইটভাট্টায় কর্মরত শ্রমিকদের বসতঘর৷ ঘটাটি ঘটেছে মঙ্গলবার সকালে৷ জানা গেছে, এই ভয়াবহ অগ্ণিকান্ডে শ্রমিকদের প্রায় ৪৫টি বসতঘর সম্পূর্ণভাবে আগুনের গ্রাসে ভস্মীভুত হয়ে যায়৷ অভিযোগ, ঘটনার খবর পেয়েও বেশ কিছু পর ইঞ্জিন নিয়ে অগ্ণিনির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যাায়৷ ততক্ষণে আগুনের গ্রাসে ঘরগুলি ভস্ম হয়ে গেছে৷ এদিকে জিরানীয়া থানার পুলিশও ঘটনাস্থলে ছুটে যায়৷ ঘটনা সম্পর্কে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা জানান, ইটের চুল্লি থেকেই এই আগুনের সূত্রপাত৷ তাঁদের মতে শ্রমিকদের বসতঘরগুলি বিজ্ঞানসম্মতভাবে তৈরি হয়নি৷ অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা জানায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর৷ এদিকে আগুনে তাদের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ার ফলে সর্বস্বান্ত হয়ে পড়েছেন তারা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top