News Flash

  • Home
  • Uncategorized
  • নোটবন্দির বর্ষপূর্তিতে আরবিআই অফিস ঘেরাও করল প্রদেশ কংগ্রেস
Image

নোটবন্দির বর্ষপূর্তিতে আরবিআই অফিস ঘেরাও করল প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ নোটবন্দির দ্বিতীয় বর্ষপূর্তিতে আগরতলায় আরবিআই অফিস ঘেরাও করে প্রদেশ কংগ্রেস কেন্দ্রীয়

শুক্রবার আগরতলায় আরবিআই অফিসের সামনে কংগ্রেসের বিক্ষোভ৷ ছবি নিজস্ব৷

সরকারের সমালোচনায় মুখর হয়েছে৷ নোটবন্দিতে গোটা দেশে আর্থিক বিপর্যয় নেমেছে বলে এদিন তোপ দাগেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা৷ তাঁর কথায় নোটবন্দির সময় প্রতিশ্রুতি অনুযায়ী কালো টাকা উদ্ধার হয়নি৷ তেমনি দেশে নক্সালবাদ ও সন্ত্রাসী কার্যকলাপে লাগাম টানতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার৷ তাঁর কটাক্ষ, দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই নোটবন্দির মতো ধবংসাত্মক সিদ্ধান্ত গ্রহণ করেছিল কেন্দ্রীয় সরকার৷

এদিন, পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা এবং এআইসিসি সম্পাদক প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে আরবিআই অফিস ঘেরাও করেছে প্রদেশ কংগ্রেস৷ পিসিসি সভাপতি এদিন বলেন, প্রধানমন্ত্রী এবং এনডিএ সরকার  দেশের আর্থিক অবস্থাকে ধবংস করে দিয়েছে৷ নোটবন্দির সিদ্ধান্তে মানুষের ঘারে বোঝা চেপেছে৷ কৃষক, যুবক, মহিলা, লঘু উদ্যোগপতি এবং দোকানদাররা নোটবন্দির সিদ্ধান্তে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ অথচ নোটবন্দির ঘোষণার সময় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কালো টাকা উদ্ধার হয়নি৷ শুধু তাই নয়৷ সন্ত্রাসী কার্যকলাপ এবং নকশালবাদে লাগাম টানা যায়নি৷ তিনি জানতে চেয়েছেন, নোটবন্দি সত্বেও কালো টাকা কোথায় গিয়েছে৷ তাঁর অভিযোগ প্রধানমন্ত্রী গোটা দেশে একনায়কতন্ত্র কায়েম করে দেশের পরিস্থিতি বিগড়ে দিয়েছে৷ তাতে ভারতীয় মুদ্রার বাজারমূল্যে বিরাট আঘাত আনা হয়েছে৷ তাঁর দাবি, কেন্দ্রের তুঘলকি সিদ্ধান্তের কারণেই দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে৷ ফলে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি রোধ করা যাচ্ছে না৷

এদিন তিনি সুর চড়িয়ে বলেন, ২০১৬ সালের ৮ নভেম্বর ভারতের ইতিহাসে কালা দিবস হিসাবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে৷ প্রদেশ কংগ্রেস এই ইস্যুতে কেন্দ্র বিরোধী আন্দোলন লাগাতর জারি রাখবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top