News Flash

  • Home
  • Uncategorized
  • পাইতুরবাজারে রাস্তা অবরোধ কংগ্রেসের
Image

পাইতুরবাজারে রাস্তা অবরোধ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩ নভেম্বর৷৷ কৈলাসহরের পাইতুরবাজারে এক ঘন্টার প্রতীকি রাস্তা অবরোধ করল কংগ্রেস৷ নেতৃত্ব দিয়েছেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা৷ বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত আর্থিক অনুদানের দাবীতেই এই অবরোধ৷

শনিবার সকাল এগারটা নাগাদ পাইতুরবাজার ট্রাই জংশনে শুরু হয় অবরোধ৷ সাম্প্রতিক বন্যায় পুর পরিষদের ১২ থেকে ১৫ নম্বর ওয়ার্ডের দুই হাজারের বেশী পরিবার বেশী ক্ষতিগ্রস্ত হয়েছিলেন৷ আর্থিক অনুদান মিলেছে ৩ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত৷ পাইতুরবাজারে সবকটি দোকান বন্যার জলে নীচে ছিল৷ তারাও অতিরিক্ত কোনও আর্থিক সহায়তা পায়নি৷ তাদের ক্ষোভকে কাজে লাগিয়ে রাস্তা অবরোধ করল প্রদেশ কংগ্রেস৷ পনের দিনের মধ্যে দাবী পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা৷ তাঁর সাথে ছিলেন পিসির সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ ভৌমিক৷ জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য প্রমুখ৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top