News Flash

  • Home
  • Uncategorized
  • বক্সনগরে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণে বিজেপির গোষ্ঠী বিবাদ প্রকাশ্যে, মারপিট, উত্তেজনা
Image

বক্সনগরে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণে বিজেপির গোষ্ঠী বিবাদ প্রকাশ্যে, মারপিট, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৩ নভেম্বর৷৷ বক্সনগর ব্লকে পঞ্চায়েত উপনির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির গোষ্ঠী বিবাদ চরমে৷ প্রকাশ্যে আসতেই উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে শনিবার৷ গত ৩রা সেপ্ঢেম্বর ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়৷ বক্সনগর ব্লকের ১০২ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়লাভ করেন৷ অর্থাৎ বিরোধীরা শূণ্য৷ বক্সনগর ব্লকে ১৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১টি গ্রাম পঞ্চায়েতের বিজয়ীরা শপথ গ্রহণ করেছেন গতমাসেই৷ আর বাকি সাতটি পঞ্চায়েরে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল শনিবার৷ বক্সনগর ব্লক অফিসে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷  শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান ও উপপ্রধান মনোনয়নকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠী বিবাদ প্রকাশে এসেছে৷ কলসীমুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির রাসেল হক এবং শ্যামল সরকাবরে মধ্যে বিবাদ হয়৷ তারপর মারপিট৷ বক্সনগর ব্লক ছিল উত্তেজনাপূর্ণ৷ আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়৷ এমনকি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনেও বাধা দেওয়া হয়৷

এক নেতার দাবি মন্ডল সভাপতি গ্রামের পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে কোন আলাপ আলোচনা ছাড়াই একতরফা ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন৷ অন্য গোষ্ঠী বলছে, পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত৷ এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটে৷ কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়৷ সমস্ত নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের শপথ বাক্য পাঠ করার ব্লক আধিকারীক৷ দলের তরফে সেখানে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির প্রভারী রতন ঘোষ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top