News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি : প্রামাণিক তথ্য হিসেবে ১৫টি নথিই গ্রহণযোগ্য, রায় সর্বোচ্চ আদালতের
Image

এনআরসি : প্রামাণিক তথ্য হিসেবে ১৫টি নথিই গ্রহণযোগ্য, রায় সর্বোচ্চ আদালতের

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.) : জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নবায়নের দাবি-আপত্তি প্রক্রিয়ায় রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলা কর্তৃক অবৈধ ঘোষিত রেশন কার্ড-সহ ১৫টি নথিকেই গ্রহণযোগ্য বলে রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তবে দাবি আপত্তি সম্পর্কিত পুনঃআবেদন পরীক্ষা-নিরীক্ষায় স্বচ্ছ এবং কঠোর হতে রাজ্য সমন্বয়ককে নির্দেশ দিয়েছে আদালত।

এনআরসি-র ওপর আজ বৃহস্পতিবার উচ্চতম ন্যায়ালয়ে এক গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। শুনানি শেষে পূর্ববর্তী ১৫টি নথিই নাগরিকত্বের প্রামাণিক তথ্য হিসেবে গ্ৰহণযোগ্য হবে বলে ঘোষণা করেছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি রোহিন্টন ফলি নরিম্যানের ডিভিশন বেঞ্চ। তাছাড়া এনআরসি-র ওজর-আপত্তি ও দাবির সপক্ষে আবেদনের সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সর্বোচ্চ আদালত।

প্রসঙ্গত, জাতীয় নাগরিকপঞ্জির প্রকাশিত খসড়া থেকে যে ৪০,০৭,৭০৭ জনের নাম বাদ পড়েছিল এনআরসিতে তাঁদের নাম অন্তর্ভুক্তির জন্য দাবি-আপত্তি এবং মডালিটি সংক্রান্ত আবেদনে প্রামাণিক ১৫টি নথি থেকে পাঁচটি নথি যেমন রেশন কাৰ্ড, ১৯৫১ সালের এনআরসি নথি, ১৯৭১ সালের ২৪ মাৰ্চের মধ্য রাত পর্যন্ত প্ৰদত্ত নাগরিকত্বের প্ৰমাণপত্ৰ, ১৯৭১ সাল পর্যন্ত ভোটার তালিকা এবং শরণাৰ্থীর রেজিস্ট্রেশন প্ৰমাণপত্ৰ বাদ দিতে সুপ্রিমকোর্টে হলফনামা দাখিল করেছিলেন রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলা। এর পর এনআরসি-র রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলা প্রদত্ত হলফনামার বিরোধিতা করে রাজ্য সরকার এবং রাজ্যের অরাজনৈতিক সংগঠন অসম পাবলিক ওয়ার্কস-সহ কয়েকটি সংগঠন পাঁচটি প্রমাণিক নথি বহাল রাখতে সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছিল।

এখানে উল্লেখ করা যেতে পারে, দেশের সর্বোচ্চ আদালতের নিৰ্দেশ অক্ষরে অক্ষরে পালন করে চলতি ২০১৮-এর ৩০ জুলাই নিৰ্দিষ্ট সময়ে প্ৰকাশ করা হয়েছিল জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র নবায়িত সম্পূর্ণ খসড়া। এই সম্পূৰ্ণ খসড়ায় মোট ৩,২৯,৯১,৩৮৫ জন আবেদনকারীর মধ্যে বিস্তৃত পরীক্ষণের পর ২,৮৯,৮৩,৬৭৭ জনের নাম প্ৰকৃত ভারতীয় হিসেবে এনআরসিতে অন্তর্ভুক্ত হয়েছে। এ থেকে বাদ পড়েছে ৪০,০৭,৭০৭ জনের নাম। অসমে এনআরসি-র নবায়নের ক্ষেত্ৰে রাজ্যে ১৯৭১ সালের ২৪ মাৰ্চের মধ্য রাতের পূর্ববর্তী বাসিন্দাদের প্ৰকৃত নাগরিক বলে গণ্য করা হয়েছে। এবার বাদ পড়া এই চল্লিশ লক্ষাধিক নাগরিকরা প্রকৃত ভারতীয় কিনা সে ব্যাপারে ফের দাবি-আপত্তি জানাতে গিয়ে হোঁচট খেয়েছিলেন প্রতীক হাজেলার নিষেধাজ্ঞায়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top