News Flash

  • Home
  • Uncategorized
  • অভিশপ্ত ৩০ অক্টোবর, নিহতদের প্রতি শ্ৰদ্ধাঞ্জলি অসমে
Image

অভিশপ্ত ৩০ অক্টোবর, নিহতদের প্রতি শ্ৰদ্ধাঞ্জলি অসমে

গুয়াহাটি, ৩০ অক্টোবর (হি.স.) : অভিশপ্ত ৩০ অক্টোবরের দিনকে কালো দিবস হিসেবে পালন করছে অসম। ২০০৮ সালের আজকের বিভীষিকাময় দিন সকাল ১০টা থেকে ১১টার মধ্যে গুয়াহাটির তিন, বরপেটার দুই, কোকরাঝাড়ে তিন এবং বঙাইগাঁওয়ের এক জায়গায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল এনডিএফবি-র সংবিজিত গোষ্ঠী। নিহত হয়েছিলেন মোট ৮১জন এবং আহতের সংখ্যা ছিল ৪৭০। আজও অনেকে পঙ্গুত্বের জীবন কাটাচ্ছেন।
আজ অভিশপ্ত ৩০ অক্টোবর। অন্যান্য জায়গার পাশাপাশি মহানগরের প্রাণকেন্দ্র গণেশগুড়ি, সিজেএম কোর্ট চত্বরে শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিস্ফোরণে নিহতদের শ্ৰদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মন্ত্ৰী অতুল বরা প্রমুখ অসংখ্য মানুষ।
প্রসঙ্গত, গুয়াহাটিতে গণেশগুড়ি উড়ালসেতুর নীচে, সিজিএম আদালত চত্বর, পানবাজারে এনডিএফবি-র ধারা বিস্ফোরণে নিহত হয়েছিলেন ৫৩ জন নিরীহ জনসাধারণ। মর্মান্তিকভাবে নিহতদের স্মৃতিতে আজ গণেশগুড়ির উড়াল সেতেু নীচে নির্মিত স্মৃতিসৌধ, আদালত চত্বরে নির্মিত স্মারক, পানবাজারে শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারিভাবে গণেশগুড়িতে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এদিন নিহতদের প্রতি মাল্য-পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন মন্ত্রী অতুল বরা, রাজ্য সরকারের বহু শীর্ষ সাধারণ এবং পুলিশ প্রশাসনের আধিকারিক।
গুয়াহাটি আইনজীবী সমাজও আজ কালোদিবস পালন করেছে আদালত চত্বরের স্মারকসৌধে। এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top