News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে মোটর বাইকের সঙ্গে গাড়ির ধাক্কা, নিহত দুই
Image

রাজস্থানে মোটর বাইকের সঙ্গে গাড়ির ধাক্কা, নিহত দুই

জয়পুর, ২৮ অক্টোবর (হি.স.) : রাজস্থানে বাইকের সঙ্গে গাড়ির ধাক্কা। নিহত দুই। মর্মান্তিক দুর্ঘটনাটি রবিবার রাজস্থানের হনুমানগড় জেলার ভাগওয়ান গ্রামে ঘটেছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়ে মোটর বাইকে করে ফিরছিলেন বানসিলাল সুথার (৩৩) এবং রমেশ মেঘাবল (৩৩)। সেই সময় ভাগওয়ান গ্রামের হনুমানগড়-ভাদ্রা রাজ্যসড়কে বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি সজোরে ধাক্কায় দেয়। দুর্ঘটনাড় পর ঘটনাস্থল থেকে চম্পট দেয় গাড়িটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মোটর বাইক আরোহীর। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই দুর্ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top