News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্যে বিক্রি পুত্রবধূ, উত্তাল গোর্খাবস্তি
Image

বহিঃরাজ্যে বিক্রি পুত্রবধূ, উত্তাল গোর্খাবস্তি

আগরতলা, ২৮ অক্টোবর (হি.স.) : পুত্রবধূকে বহিঃরাজ্যে বিক্রি করে দেওয়ার ঘটনায় এখন উত্তাল রাজধানীর গোর্খাবস্তি এলাকা। পুলিশ তদন্তে নেমে এখনও অন্ধকারে হাতড়াচ্ছে।
জানা গেছে, শ্বশুর তার নিজের পুত্রবধূ পূর্ণিমা দেববর্মাকে নিয়ে গত ১৯ অক্টোবর কলকাতায় যান। কিন্তু সেখানে গিয়ে আর বাড়ি ফেরেননি পুত্রবধূ। শেষ পর্যন্ত বধূর বাপের বাড়ির লোকজন প্রথমে এনসিসি থানায়, পরে পশ্চিম মহিলা থানায় অভিযোগনামা দাখিল করেছেন। এর ভিত্তিতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৯৮(এ), ৩৬৪, ৩৪১, ৩৪ ধারায় ৬৮/১৮ নম্বরে মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় শ্বশুর চন্দন পাল এবং স্বামী বিশ্বজিৎ পালের বিরুদ্ধে পূর্ণিমা দেববর্মাকে বিক্রির অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পশ্চিম মহিলা থানায় মামলা করা হয়েছে। জানা গেছে, কলকাতায় ইন্টারভিউ দেওয়ার নামে শ্বশুর চন্দন পাল পুত্রবধূ পূর্ণিমা দেববর্মাকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন। তার পর একা বাড়ি ফিরে আসেন শ্বশুর চন্দন পাল। কিন্তু পুত্রবধূ পূর্ণিমা বাড়িতে ফিরে না আসায় তাঁর বাপের বাড়ির লোকেরা শ্বশুর বাড়িতে এসে তাঁদের মেয়ের খোঁজ করে তাঁর বাড়িতে ফিরে না আসার কারণ জানতে চান। কিন্তু পূর্ণিমার শ্বশুর বাড়ির লোকজন এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেনি বলে অভিযোগ। তাতে সন্দেহ আরও বৃদ্ধি পায়।
এদিকে অভিযুক্তদের কেন গ্রেফতার করা হচ্ছে না এ প্রশ্ন যেমন উঠছে, আবার গোটা ঘটনারে নিয়ে পূর্ণিমার বাপের বাড়ির লোকজন অনেক তথ্য চেপে যাচ্ছে বলে পুলিশের ধারণা। সবমিলিয়ে চাপা গুঞ্জন, যে কোনও সময় বৃহত্তর আকারে উত্তাল হতে পারে গোর্খাবস্তি এলাকা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top