News Flash

  • Home
  • Uncategorized
  • মন কি বাতে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর
Image

মন কি বাতে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : মন কি বাত অনুষ্ঠানে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিংব্দন্তি নেতার জন্মজয়ন্তীতে স্ট্যাচু অফ ইউনিটি দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই বছর সর্দার প্যাটেলের জন্ম জয়ন্তী বিশেষ ভাবে পালন করা হবে। ওইদিন স্ট্যাচু অফ ইউনিটির মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। ৩১শে অক্টোবর ওই মূর্তিটি উন্মোচন হবে। নর্মাদা নদীর পারে এই মূর্তিটি তৈরি করা হয়েছে। উচ্চতায় আমেরিকার স্ট্যাচু অফ লির্বাটির দ্বিগুণ হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। ওইদিন ‘রান ফর ইউনিটি’-র জন্য সাধারণ মানুষদের যোগদান করার জন্য আহ্বান জানান তিনি।
উল্লেখনীয়, নর্মাদা বাঁধের দিকে মুখে করে সর্দার বল্লভভাই প্যাটেলের এই গগণচুম্বী বৃহদ মূর্তিটি তৈরি করা হয়েছে। গুজরাটের রাজপিপলি নদী দ্বীপ সাধু বেটাতে এই মূর্তি বসানো হবে।
দেশকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্যই দেশীয় রাজাদের প্রদেশগুলি ভারতের মধ্যে অন্তর্ভুক্তি হয়েছিল। অসাধ্যকে সাধন করেছিলেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর অস্থিরতা দেখা দিয়েছিল তা সমাধান করেছিলেন তিনি। জুনাগড় এবং হায়দরাবাদের মত দেশীয় রাজ্যগুলিকে ভারতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে উল্লেখজনক ভূমিকা পালন করেছিলেন তিনি। এদিন ছিল মন কি বাতের ৪৯তম সংস্করণ।
উল্লেখনীয়, স্ট্যাচু অফ ইউনিটি মূর্তিটি ৩৩ মাস ধরে বানানো হয়েছে। খরচ হয়েছে ২৯৮৯ কোটি টাকা। উচ্চতা ১৮২মিটার।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top