News Flash

  • Home
  • Uncategorized
  • শীতের হাওয়া বইতেই শহরে ভুটিয়ারা
Image

শীতের হাওয়া বইতেই শহরে ভুটিয়ারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ শীত দরজায় কড়া নাড়ছে৷ যদিও এখনও শীত সে রকম পড়েনি৷ তবে রাতের দিকে কিছুটা ঠান্ডা অনুভূত হয়৷

শীত সেই আসার অনেক আগেই রাজধানীতে প্রতিবারের মতো এবারও শীতের শীতের অতিথি ভুটিয়ারা চলে এসেছেন৷ ভুটিয়াদের আগমনের ফলে শরবাসীদের মধ্যে শীতের আমেজ অনুভব শুরু হয়েছে৷ জানা গেছে, বিগত বছরের তুলনায় এ বছর একটু আগেই ভুটিয়াদের রাজ্যে আগমন ঘটেছে৷ ইতিমধ্যে ভূটিয়া মার্কেট হিসাবে পরিচিত শকুন্তলা রোডের নির্দিষ্ট স্থানে অস্থায়ী শেড গড়ে তোলার কাজ প্রায় শেষ হয়ে গেছে৷

এবছরে সত্তর জনের বেশি সদস্য সদস্যা নিয়ে ভুটিয়ারা এই রাজ্যে বাণিজ্যিক বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে৷ এই মার্কেটে আঠার থোক কুড়িটি স্টল খোলা হবে৷ অক্টোবর মাসের শেষ সপ্তাহে মার্কেট খুলে দেওয়া হবে বলে জানা গেছে৷ বিগত বছরের তুলনায় এবছরও ভালো ব্যবসা হবে বলে আশাবাদী ভুটিয়ারা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top