News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের
Image

দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের

হায়দরাবাদ, ১২ অক্টোবর (হি.স.) : দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল ওয়েস্ট ইন্ডিজ৷ ভারতীয় দলে এদিন একটি মাত্র পরিবর্তন৷ নিজামের শহরে মহম্মদ শামির পরিবর্তে খেলছেন শার্দুল ঠাকুর৷ ২৯৪তম ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হল শার্দুলের৷ দলের কোচ রবি শাস্ত্রীর শার্দুলের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন৷ শার্দুল পঞ্চম ভারতীয় ক্রিকেটার,যার চলতি বছরে টেস্ট অভিষেক হল৷ সিরিজে ১-০ এগিয়ে থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নামল ভারত৷
অন্যদিকে চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার৷ তাঁর পরিবর্তে ক্রেগ ব্রাথওয়েট নেতৃত্ব দিয়েছিলেন৷ চোট সারিয়ে দ্বিতীয় টেস্টে ফিরলেন হোল্ডার৷ তারকা অলরাউন্ডার দলে ফেরায় ওয়েস্ট ইন্ডিজ দলের শক্তি বাড়ল বলা চলে৷ কিমো পলের পরিবর্তে দলে এলেন হোল্ডার৷ ওয়েস্ট ইন্ডিজ দলে অন্য একটি পরিবর্তন, লিউসের পরিবর্তে দলে এলেন জোমেল ওয়েরিকান৷
এক নজরে ভারতীয় দল- লোকেশ রাহুল, পৃথ্বী শ, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top