News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় বিএসএফের কাছে ৩ এনএলএফটি জঙ্গীর আত্মসমর্পণ
Image

গন্ডাছড়ায় বিএসএফের কাছে ৩ এনএলএফটি জঙ্গীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ ধলাই জেলার অধীন রইস্যাবাড়িতে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন ‘দ্য নাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা’, সংক্ষেপে এনএলএফটির দুর্ধর্ষ তিন ক্যাডার আত্মসমর্পণ করেছে৷ বুধবার সকালে বিএসএফ এর ৭১ নম্বর ব্যাটেলিয়ান কর্তৃপক্ষের কাছে অস্ত্র সরঞ্জাম সমেত ভারতীয় মুদ্রার অচল নোট এবং বাংলাদেশী টাকা সহ আত্মসমর্পণ করেছে তারা৷ আত্মসমর্পণকারীদের্ সবাই ধলাই জেলার বাসিন্দা৷ তারা জেলার গঙ্গানগর থানা এলাকার এমকে পাড়া গ্রামের মত্রিজয় ত্রিপুরার ছেলে ত্রিবিজয় ত্রিপুরা (২৬), ছামনু থানা এলাকার থালছড়া গ্রামের ধনঞ্জয় ত্রিপুরার ছেলে আমরিকা ত্রিপুরা (১৯) এবং রইস্যাবাড়ি থানা এলাকার রতননগর গ্রামের চন্দ্রজয় ত্রিপুরার ছেলে খরজামণি ত্রিপুরা ওরফে খরজনি (৩০)৷ তারা বিএসএফের কমান্ডেন্ট  এই তথ্য দিয়ে জানিয়েছেন, তিনটি ড্যাগার, একটি ওয়ার কাটার, বাংলাদেশ গ্রামীণ ফোন এবং ভারতীয় সিমকার্ড সহ তিনটি মোবাইল হ্যান্ডসেট, ভারতীয় অচল নোটের তিনটি এক হাজরী ও দুটি পাঁচশ টাকার নোট সহ মোট চার হাজার টাকা এবং বাংলাদেশী ২,৯৬৭ টাকা জামা দিয়েছে ঐ তিন জঙ্গী৷ তাদের পুলিশের হাতে তুলে দিয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top