News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রিগেড সমাবেশে সিপিএমকে আমন্ত্রণ জানাবেন মমতা
Image

ব্রিগেড সমাবেশে সিপিএমকে আমন্ত্রণ জানাবেন মমতা

কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): লোকসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে সিপিএমেরও হাত ধরতে পিছপা নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে তিনি সিপিএম বিরোধী হলেও জানুয়ারির ব্রিগেড সমাবেশে তিনি সিপিএম সহ সমস্ত বিরোধীদলকে আমন্ত্রণ জানাবেন। এমনকী, খোলাখুলি সমর্থন করেছেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বক্তব্যেরও।

সম্প্রতি দলের কোর কমিটির বৈঠকে লোকসভা ভোটের আগে পথনির্দেশ দিয়েছেন মমতা। তারপরেই তিনি জানিয়েছেন, ব্রিগেডের সমাবেশে কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়নকে আমন্ত্রণ জানাবেন। তাঁর কথায়, ‘সিপিএম তো সবসময় আমাদের বিরোধিতা করে। কেয়ার করে না। তা সত্ত্বেও আমরা ব্রিগেডে সিপিএম, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, সহ সব দলকে আমন্ত্রণ জানাব’।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দেশের বর্তমান অবস্থা সম্পর্কে বলে গিয়ে বলেছিলেন, ‘ব্রেকিং নয়, ব্রোকেন’। অর্থাৎ, ‘ভাঙছে’ নয়, ‘ভেঙে পড়েছে’। এই প্রসঙ্গে রাহুলকে সমর্থন জানিয়ে মমতা বলেছেন, ‘দেশ সম্পর্কে রাহুল ঠিক কথাই বলেছেন’।

ব্রিগেড সমাবেশে মমতার আমন্ত্রণে অনেকেই সাড়া দিয়েছেন। সেখানে আসার কথা বাহুল এবং সোনিয়া গান্ধীরও। মমতা বলেছেন, তিনি প্রধানমন্ত্রী হতে চান না। কিন্তু বিজেপিকে হটানোর জন্য কাঠবিড়ালির ভূমিকা পালন করতে চান। কিছুদিন আগে থেকেই জোট নিয়ে বিভিন্ন রাজ্যের নেতাদের সঙ্গে কথা বলছেন। পুজোর পর এই উদ্যোগ আবার শুরু হবে। তার মধ্যেই তাঁর মন্তব্যে স্পষ্ট যে, দলীয় রাজনীতিকে পাশে সরিয়ে রেখেই সব দলকে নিয়ে বিজেপির বিরুদ্ধে এককাট্টা হতে চাইছেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top