News Flash

  • Home
  • Uncategorized
  • কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে শতরান পৃথ্বী শ
Image

কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে শতরান পৃথ্বী শ

রাজকোট, ৪ অক্টোবর (হি.স.) : কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে শতরান করলেন পৃথ্বী শ। ১৫টি বাউণ্ডরির সাহা্য্যে ৯৯ বলে তিনি এদিন শতরান করেন।

বছর ১৮-র এই তরুণ তুর্কির হাতে এদিন সকালে ইন্ডিয়া ক্যাপ তুলে দেন অধিনায়ক বিরাট কোহলি। কে এল রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন তিনি। শূন্যে রানে কে এল রাহুল আউট হতেই চাপে পড়ে যায় ভারত। চেতশ্বর পুজারাকে নিয়ে ভারতকে খাদের কিনারা থেকে টেনে তোলেন পৃথ্বী শ। এই প্রতিবেদন লেখা অবধি ৯৫.৩৭ স্ট্রাইক রেট রেখে। ১৫ বাউন্ডারির সাহা্য্যে ১০৮ বলে ১০৩ রানে ব্যাটিং করছেন পৃথ্বী শ। চেতশ্বর পুজারা ৭৫.৬৭ স্ট্রাইক রেট রেখে ১৪টি বাউন্ডারির সাহা্য্যে ১১১ বলে করেছেন ৮৪ রান। আক উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৯৩ রান।

টেস্টে অভিষেকেই অনবদ্য ব্যাটিংয়ের নিদর্শন রাখলেন পৃথ্বী শ। অর্ধশত রান হাকানোর পরই মনে করা হচ্ছিল বড় রানের দিকে এগোবে পৃথ্বী শ। গোটা বিশ্বে চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন পৃথ্বী। এর আগে যেসব কনিষ্ঠতম এই নজির গড়েছেন তারা হলেন মহম্মদ আশরাফুল, হেমিলটন মাস্কাডজা এবং সেলিম মালিক। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক রনজি ট্রোফি, দলীপ ট্রোফি এবং আন্তর্জাতিক টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে নজির গড়লেন। সচিন তেন্ডুলকার রনজি এবং দলীপের অভিষেক ম্যাচে সেঞ্চুরি পেলেও আন্তর্জাতিক টেস্টে সেঞ্চুরি পাননি। পাশাপাশি ১৫তম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে শতরান করেন তিনি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top