News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলামে প্রকাশ্যে সুকটি ছিনতাই, গ্রেপ্তার নেই
Image

চড়িলামে প্রকাশ্যে সুকটি ছিনতাই, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩ অক্টোবর৷৷ প্রকাশ্যে দিবালোকে সুকটি ছিনতাই৷ ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার অধীন চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালায়ের কাছে৷ সুকটির মালিকের নাম কানাই লাল সাহা৷ বয়স চল্লিশ৷ বাড়ি উত্তর চড়িলাম এলাকায়৷ জানা গিয়েছে, কানাইলাল পেশায় একজন ব্যবসায়ী৷ ছিনতাইকারীদের মধ্যে একজনকে তিনি চিনতে পেরেছেন৷ তার নাম চন্দ্রজীৎ দেববর্মা৷ বাড়ি বিশ্রামগঞ্জের চিনকছড়া এলাকায়৷ তার সাথে আরও একজন ছিল৷

জানা গিয়েছে, সুকটির মালিক কানাই লাল সাহা তার টিআর-০৭-বি-৫১৯০ নম্বরের সুকটি নিয়ে বিশ্রামগঞ্জ থেকে চড়িলামের দিকে যাচ্ছিলেন৷ প্রায় একশ মিটার দূর থেকে দুসৃকতি চন্দ্রজিৎ কানাইলাল সাহাকে হাত দেখায় এবং সুকটি নিয়ে দাঁড়ালে তিন দুসৃকতি মিলে তার সুকটি নিয়ে পালিয়ে যায়৷ জানা গিয়েছে, চন্দ্রজিৎ বিশ্রামগঞ্জ বাজারের একজন তীর জুয়ার পান্ডা৷ সুকটি নিয়ে পালিয়ে যাওয়ার পর চন্দ্রজিৎ একটি মোবাইল থেকে কল করে বলে যে কুড়ি হাজার টাকা গিলে সুকটি ফেরত দেওয়া হবে৷ তিনি যাতে ঐ টাকা নিয়ে বিশ্রামগঞ্জ বাজারে পৌঁছেন৷ সাথে হুমকি দেওয়া হয় বিষয়টি যাতে পুলিশ কিংবা অন্য কাউকে কিছু না জানান৷ কানাইলাল সাহা শেষ পর্যন্ত কোন উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন৷ তিনি বুধবার পুরো ঘটনার বিবরণ দিয়ে বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ খবর লেখা পর্যন্ত পুলিশ দুসৃকতিদের গ্রেপ্তার করতে পারেনি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top