News Flash

  • Home
  • Uncategorized
  • ৬.৭ রিখটার স্কেল ভূমিকম্পে কেপে উঠল জাপানের হোক্কাইডো দ্বীপ
Image

৬.৭ রিখটার স্কেল ভূমিকম্পে কেপে উঠল জাপানের হোক্কাইডো দ্বীপ

টোকিও, ৬ সেপ্টেম্বর (হি.স.) : বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের হোক্কাইডো দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। এখন পর্যন্ত এই ভূমিকম্পে দুইজনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১২০। নিখোঁজ ৩২। বৃহস্পতিবার ভোররাত ৩টে ০৮মিনিট হোক্কাইডো দ্বীপের দক্ষিণে ভূমিকম্পনটি অনুভূত হয়। এই ভূমিকম্পের গভীরতা ছিল ৪০ কিলোমিটার(২৪ মাইল)। এপিসেন্টার ছিল টোমাকোমাই শহর। কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাপ্পোরো। সমস্ত পারমাণবিক চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে।
ভয়াবহ এই ভূমিকম্পে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসে চাপা পড়ে গিয়েছে একাধিক বাড়ি এবং রাস্তা। প্রায় তিন মিলিয়ন পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে হোক্কাইডো বিদ্যুৎ কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ভূমিকম্পের ফলে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হোক্কাইডো দ্বীপের সাপ্পোরো শহর। এই ভূমিকম্পের আফটারশক ছিল ৫.৩। জাপানের আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে এই কম্পনের ফলে সমুদ্রের জলস্তরে পরিবর্তন ঘটেছে। এই ভূমিকম্প প্রায় এক মিনিটস্থায়ী ছিল। জাপানের সেনাবাহিনী তরফ থেকে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এখনও পর্যন্ত ৪০০০ জওয়ানকে মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী শিজো আবে জানিয়েছেন, দরকার পড়লে উদ্ধার কাজে নামানো হবে আরও ২৫০০০ বাড়তি সেনা। হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এখনও পর্যন্ত এয়ারলিফটের মাধ্যমে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি। উল্লেখনীয় হোক্কাইডো দ্বীপটি জাপানের উত্তরদিকে অবস্থিত।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top