নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ সেপ্ঢেম্বর৷৷ উত্তর জেলার ধর্মনগর মহকুমার ইয়াকুবনগর বিওপি এলাকায় সীমান্ত রক্ষা বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক ষাট লক্ষ টাকার ইয়াবা নেশার টেবলেট আটক করেছে বিএসএফ৷ যানা গেছে ভারত- বাংলা সীমান্তের ফেন্সিং থেকে মাত্র ৫০০ মিটার দূরে কুখ্যাত পাচারকারী বিএসএফ জওয়ানদের দেখে পালিয়ে যায়৷ এবং একটি ব্যাগ ফেলে যায়৷ সেই বেগ থেকে ৯০ পেকেট ইয়াবা টেবলেট উদ্ধার করেছে৷ ১ পেকেট ২০০ টেবলেট৷ মোট ১৮০০০ হাজার টেবলেট৷ যার বাজার আনুমানিক ষাট লক্ষ টাকা বলে জানা গিয়েছে৷ এদিকে, ১৬৬ নম্বর বিওপির জওয়ানরা এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ধর্মনগর কাস্টম অফিসে পাঠিয়ে দিয়েছে৷ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক ভাবে নেশা বিরোধী অভিযান চালানো হয়েছে৷ প্রতিটি ক্ষেত্রেই সাফল্য পাচ্ছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা৷ বহিঃরাজ্যের একটি বড় ধরনের চক্র এই নেশা সামগ্রী চোরাচালানের সাথে জড়িত বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে৷ এদিকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে সম্প্রতি উত্তর জেলার বিভিন্ন স্থানে তল্লাসী অভিযান জোরদার করেছে৷ জানা গিয়েছে, সড়ক পথে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী উত্তর জেলায় এনে রাখা হয়েছে৷

ধর্মনগরে ষাট লক্ষ টাকার ইয়াবা টেবলেট উদ্ধার, গ্রেপ্তার নেই
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















