News Flash

  • Home
  • Uncategorized
  • মোদী সরকারের সাফল্যকে সামনে রেখেই লোকসভা নির্বাচনে ঝাপাবে বিজেপি : মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
Image

মোদী সরকারের সাফল্যকে সামনে রেখেই লোকসভা নির্বাচনে ঝাপাবে বিজেপি : মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

লখনউ, ১ সেপ্টেম্বর (হি.স.) : নরেন্দ্র মোদী সরকারের সাফল্যকে সামনে রেখেই লোকসভা নির্বাচনে ঝাপাবে বিজেপি। শনিবার এমনই জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এদিন তিনি বলেন, বিরোধীরা মহাজোট গড়ে নিজেদের সেরাটা দিয়ে বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে লড়তে চাইছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ওদের কাছে কোনও নেতা নেই যাকে সামনে রেখে ওরা নির্বাচন লড়তে পারে। মহাজোট দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে। কিন্তু তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হবে। কারণ জনগণ তাদের কায়েমি স্বার্থ এবং রাজনৈতিক অক্ষমতাকে বর্জন করেছে। ওই জোটে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবে তা এখনও ঠিক করা হয়নি। সমগ্র বিরোধীরা বিজেপি-কে নিয়ে ভীত। আর তাই তারা জনগণের উন্নয়ন এবং প্রগতির বিরুদ্ধে একজোট হয়েছে। লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে লড়াই করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এদিন তিনি আরও বলেন, এই সরকার গ্রাম, কৃষক, শ্রমিকশ্রেণী এবং মহিলাদের উন্নয়নে সব থেকে বেশি অগ্রাধিকার দিয়েছে। উত্তরপ্রদেশে বিজেপি সরকারের দেড় বছর পূরণ হওয়ায় রাজ্য সরকারের সাফল্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আরও বলেন আগের কোনও সরকার এত কম সময়ে এত বেশি কাজ করে দেখাতে পারেনি।
প্রসঙ্গত, সম্প্রতি বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ। বৈঠকের পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে লোকসভা নির্বাচন লড়বে বিজেপি। ২০১৪ সালের তুলনায় আরও বেশি আসন পাবে বিজেপি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top