News Flash

  • Home
  • Uncategorized
  • স্বচ্ছ প্রশাসনের লক্ষ্যেই রাজ্য সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ঃ মুখ্যমন্ত্রী
Image

স্বচ্ছ প্রশাসনের লক্ষ্যেই রাজ্য সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই ৷৷ যে সমাজ ব্যবস্থায় ইতিবাচক মানসিকতা থাকে সেই সমাজই সর্বশ্রেষ্ঠ সরকার দিতে পারে৷ এই ইতিবাচক মানসিকতার জন্য চাই আমাদের যুব সম্প্রদায়ের আত্মবিশ্বাস৷ আজ আগরতলা টাউন হলে আয়োজিত তিনদিন ব্যাপী ৫ম রাজ্যভিত্তিক এন এস এস উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, আমাদের যুব ও তরুণ সম্প্রদায়ের মধ্যে আত্মবিশ্বাস জাগাতে এন এস এস-এর কর্মসূচি সহায়ক ভূমিকা নেয়৷ তরুণরাই হচ্ছে দেশ বা জাতির মূল শক্তি৷ এই তরুণ সম্প্রদায়কে আত্মবিশ্বাসী করে তুলতে হবে৷ তাদের শারীরিক ও মানসিক বিকাশে যোগাসন ও শরীর চর্চার উপর যেমন গুরুত্ব দিতে হবে তেমনি ব্যক্তিত্ব বিকাশের জন্য সামাজিক কাজে উদ্বুদ্ধ করে তুলতে হবে৷ মুখ্যমন্ত্রী এই যুব ও তরুণ সম্প্রদায়কে নেশা থেকে দূরে রাখার উপরও গুরুত্ব আরোপ করেন৷ তিনি সোশ্যাল মিডিয়াতে নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য যুব ও তরুণ সম্প্রদায়কে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানান৷ তিনি বলেন, নেশার বিরুদ্ধে সমাজকে সচেতন করতে এন এস এস এগিয়ে আসুক৷ মুখ্যমন্ত্রী বলেন, যুব ও তরুণ সম্প্রদায়ের মধ্যে একটা কৌতুহল থাকে৷ সমাজদ্রোহীরা কোমলমতী যুবকদের বিভ্রান্ত করে৷ এন এস এস-কে এদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি৷ ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের স্টেট এন এস এস সেলের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে৷ উৎসবের উদ্বোধন করে বর্তমান রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গী তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, যে ব্যক্তি ভালো কাজ করবে তাকে উৎসাহিত করা হবে৷ ভালো আচার ব্যবহার যে কোন্য ব্যক্তির জীবনে খুব প্রয়োজন৷ চাল, চলন, চরিত্র ব্যক্তির চেহারায় ফুটে ওঠে৷ তিনি বলেন, যে কাজই করা হোক না কেন সেই কাজ মনপ্রাণ দিয়ে করতে হবে৷ তবেই সফলতা নিশ্চিত হবে৷ অধিকাংশ যুবক-যুবতীই সেই দিশাতে কাজ করছে এবং সেই কাজে তার সফলতা অর্জন করবে বলে আশা করা হচ্ছে৷

মুখ্যমন্ত্রী বলেন, আমরা চাইছি সবার সহযোগিতায় নেশামুক্ত ত্রিপুরা গড়ে উঠুক৷ একই সঙ্গে ভালো আচার ব্যবহার, দায়িত্ব নিয়ে সবাই কাজ করলে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে স্বপ্ণ আমরা দেখেছি তাও সফল হবে৷ তার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে৷ স্বচ্ছ নিয়োগ নীতি, ই-টেন্ডারিং, মহিলাদের জন্য পুলিশে ১০ শতাংশ পদ সংরক্ষণ সৃষ্টি করা ইত্যাদি৷ এই সবগুলি সিদ্ধান্তই স্বচ্ছতার দিকে লক্ষ্য রেখে করা হয়েছে বলে তিনি জানান৷ মুখ্যমন্ত্রী বলেন, তরুণরাই নতুন ত্রিপুরা গড়বে, নতুন দিশা দেখাবে৷ সবাই তাদের দিকে তাকিয়ে রয়েছে৷ অনুষ্ঠানের সভাপতি যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, নিজেকে সমাজের কাজে লাগিয়ে দেওয়া, সমাজ ও দেশের জন্য কিছু করা এই মানসিকতা নিয়েই এন এস এস-এর জন্ম৷ রাজ্যের বিভিন্ন স্থানে যে এন এস এস ক্যাম্পগুলি হয়ে থাকে তাতে একটাই বার্তা দেওয়া হয় সমাজের জন্য কিছু করো, আর নিজেকে গড়ো৷ বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও নতুন সরকার যে নেশামুক্ত অভিযান চালিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে বলে তিনি জানান৷ তিনি এই কাজে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান৷ তিনি বলেন, আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যতের কারিগর৷ তারাই রাজ্যের পথ নির্দেশক, তারাই দিশারি৷

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর-পূর্বাঞ্চল এন এস এস-এর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অ্যাডবাইজার দীপক কুমার৷ এছাড়া উপস্থিত ছিলেন যুব বিষয়কক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা উদয়ন সিনহা এবং এন এস এস -এর প্রোগ্রাম অফিসার ধীরেন্দ্র চৌধুরী৷ অনুষ্ঠানে এন এস এস এর জাতীয় পুরস্কার প্রাপ্ত ৬ জন প্রোগ্রাম জ্ঞাপন করা হয়৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাদের হাতে স্মারক উপহার তুলে দেন৷ এছাড়া, ২০১৭-১৮ সালের রাজ্যস্তরে পুরস্কার প্রাপ্ত ৯ জন এন এস এস প্রোগ্রাম অফিসার এবং ২০ জন এন এস এস ভলান্টিয়াদের হাতে স্মারক উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বীরবিক্রম কলেজের এন এস এস ভলান্টিয়াররা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top