News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মনমোহন সিংয়ের বাড়িতে বৈঠক কংগ্রেসের
Image

জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মনমোহন সিংয়ের বাড়িতে বৈঠক কংগ্রেসের

নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে বৈঠকে বসে কংগ্রেসের কোর কমিটি। বৈঠকে উপত্যকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেসের কি রণনীতি হবে তা নিয়ে আলোচনা হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা করণ সিং, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, জম্মু ও কাশ্মীরে দলের দায়িত্বে থাকা অম্বিকা সোনি এবং জম্মু ও কাশ্মীর প্রদেশ সভাপতি গুলাম আহমেদ মীর। বৈঠকে পর সাংবাদিকদের অম্বিকা সোনি জানিয়েছেন, আমরা জম্মু ও কাশ্মীরে দ্রুত নির্বাচন চাইছি। এই বিষয়ে আমাদের দলীয় নেতৃত্ব আগেও একই দাবি করেছিল। কংগ্রেসের সঙ্গে পিডিপির জোট হবে কিনা সেই বিষয়টি এড়িয়ে গিয়েছে অম্বিকা সোনি।
প্রসঙ্গত, উপত্যকায় বিজেপি-পিডিপি জোট ভেঙে যাওয়ার পর রাজ্যপাল শাসন জারি করা হয়েছে। এরপর উপত্যকায় নির্বাচনের জন্য সরব হয়ে ওঠে কংগ্রেস। চলতি সপ্তাহেই শ্রীনগরে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসবে কংগ্রেস।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top