News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও রক্তাক্ত আফগানিস্তান, আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু ন’জন পুলিশ কর্মীর
Image

আবারও রক্তাক্ত আফগানিস্তান, আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু ন’জন পুলিশ কর্মীর

কাবুল, ২৬ জুন (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় আবারও রক্তাক্ত হল আফগানিস্তান| পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের কুনার প্রদেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ন’জন পুলিশ কর্মীর| এছাড়াও গুরুতর আহত হয়েছেন তিনজন পুলিশ কর্মী| স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাত আটটা নাগাদ কুনার প্রদেশের, বাবর টঙ্গাই এলাকায় আফগান লোকাল পুলিশ (এএলপি) ক্যাম্প-এ ঢোকার চেষ্টা করে এক সন্ত্রাসবাদী| প্রহরারত পুলিশ কর্মীরা সতর্ক থাকায় সন্ত্রাসবাদীর সেই চেষ্টা ভেস্তে যায়| পুলিশ কর্মীরা ওই সন্ত্রাসবাদীকে ধরে ফেলেন|
তখনই আত্মঘাতী ওই সন্ত্রাসবাদী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়| প্রাদেশিক গভর্নরের মুখপাত্র গনি মুসামিম জানিয়েছেন, আত্মঘাতী বিস্ফোরণে ন’জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে| এছাড়াও গুরুতর আহত হয়েছেন তিনজন| এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি| তবে, প্রশাসনের আশঙ্কা এই হামলার নেপথ্যে তালিবান অথবা ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top