News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষুদ্র এবং মাঝারি সংবাদপত্রকে ‘নির্বাকদের কণ্ঠ’ বললেন রাজ্যপাল মুখি
Image

ক্ষুদ্র এবং মাঝারি সংবাদপত্রকে ‘নির্বাকদের কণ্ঠ’ বললেন রাজ্যপাল মুখি

গুয়াহাটি, ২৩ জুন (হি.স.) : দেশ তথা সমাজে ক্ষুদ্র এবং মাঝারি সংবাদপত্রের ভূমিকাকে ‘নির্বাকদের কণ্ঠ’ বলে আখ্যা দিয়েছেন রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি। এই দুই ধরনের সংবাদপত্র স্থানীয় ছোট ছোট ঘটনাবলিকে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনসচেতনতা বাড়াতে এবং জনগণের অধিকার আদায়ে ক্ষুদ্র ও মধ্যমবর্গের সংবাদপত্রের অবদান কেউ কখনও অস্বীকার করতে পারেনি এবং পারবেও না, বলেছেন রাজ্যপাল।
আজ শনিবার সন্ধ্যায় রাজভবনে ক্ষুদ্র ও মাঝারিস্তরের সংবাদপত্রের নানা সমস্যা, সংকট ইত্যাদি সম্পর্কে কথা বলতে রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখির সঙ্গে দেখা করেছিল স্মল অ্যান্ড মিডিয়াম নিউজপেপার অব ইন্ডিয়ার সভাপতি কেডি চান্দোলার নেতৃত্বে ২২ জনের এক প্রতিনিধি দল। সে সময় কথা প্রসঙ্গে এ কথাগুলি বলেন রাজ্যপাল। তিনি তাঁদের বলেন, সমাজের তৃণমূলস্তরের খবর ইত্যাদি প্রকাশিত করে গণতন্ত্রকে মজবুত করতে এই দুইস্তরের সংবাদমাধ্যমের তুলনা আর কারোর সঙ্গে হয় না। প্রতিনিধি দলের কথা শুনে তিনি ক্ষুদ্র ও মাঝারি সংবাদপত্রের বিভিন্ন সমস্যাবলি স্বীকার করেছেন। তবে সম্মিলিত প্রচেষ্টার এ সব সমস্যার সমাধান করা যায় বলে তার বিশ্বাস রয়েছে বলে জানান রাজ্যপাল।
তবে তিনি ক্ষুদ্র ও মাঝারি সংবাদপত্রগুলি যাতে আরও বেশি করে ‘নির্বাকদের কণ্ঠ’, অর্থাৎ যাঁরা তাঁদের দাবি সরকারের কাছে সরাসরি পাঠাতে পারেন না তা এবং উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উপর জোর দিতে বলেছেন রাজ্যপাল অধ্যাপক মুখি।
এখানে উল্লেখ করা যেতে পারে, এই সংগঠন মূলত ক্ষুদ্র এবং মাঝারি সংবাদপত্র মালিকদের এক সংস্থা। সংগঠনটি প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার স্বীকৃতিপ্রাপ্ত।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top