News Flash

  • Home
  • Uncategorized
  • সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা, মহারাষ্ট্রে দুই শিশু সহ মৃত্যু ১০ জনের
Image

সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা, মহারাষ্ট্রে দুই শিশু সহ মৃত্যু ১০ জনের

মুম্বই, ১ জুন (হি.স.): সাত সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা| মহারাষ্ট্রের ইয়াবতমল জেলায় অকালেই প্রাণ হারালেন দুই শিশু সহ অন্তত ১০ জন| ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও তিনজন| শুক্রবার ভোরে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ইয়াবতমল জেলার আর্নির কাছে, কোসডানি ঘাট এলাকায়| পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুর্ঘটনায় হতাহতরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য| শুক্রবার ভোরে তিনটি আলাদা গাড়িতে চেপে পঞ্জাব থেকে মহারাষ্ট্রের নান্দেড় অভিমুখে যাচ্ছিলেন শিখ পরিবারের বেশ কয়েকজন সদস্য| তিনটি গাড়ির মধ্যে লাল রঙের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে|
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার ভোরে রাস্তা ফাঁকা থাকায় অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল তিনটি গাড়ি| আর্নির কাছে, কোসডানি ঘাট এলাকায় আচমকাই তিনটি গাড়ির মধ্যে লাল রঙের একটি গাড়ির সঙ্গে উল্টোদিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনার জেরে ‘অভিশপ্ত’ গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় বাসিন্দারা| পরে দুর্ঘটনাস্থলে আসে নিকটবর্তী থানার পুলিশ| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ভয়াবহ দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে| মৃতদের মধ্যে চারজন হলেন পুরুষ, চারজন মহিলা এবং দু’টি শিশু| গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ইয়াবতমল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top