News Flash

  • Home
  • Uncategorized
  • কর ফাকি দিয়ে নিত্যদিন বহু পণ্য রাজ্যে আসছে
Image

কর ফাকি দিয়ে নিত্যদিন বহু পণ্য রাজ্যে আসছে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ এপ্রিল৷৷ দেশে এক কর ব্যবস্থা তথা জিএসটি চালু হবার পর দেশ ও রাজ্যের নানা প্রান্তে বিক্রয়কর দপ্তর সহ অন্যান্য

শুক্রবার কর ফাকি দিয়ে আনান বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে৷ ছবি নিজস্ব৷

দপ্তরের চেকগেইট বন্ধ হয়ে গিয়েছিল৷ যেহেতু এক দেশ এক কর ব্যবস্থা তাই দেশ ও রাজ্যের নানা প্রান্তের বিভিন্ন দপ্তরের চেকগেইট বন্ধ হয়ে যায়৷ রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি অত্যাধুনিক চেকপোষ্টের সকল কাজ কর্ম বন্ধ হয়ে পড়ে কারন পণ্য বোঝাই লরিগুলি জিএসটি-র মাধ্যমেই রাজ্যে প্রবেশ করছে৷ কিন্তু বাস্তবে সে কি চলছে তা জানলে চোখ কপালে উঠবে রাজ্যবাসীর৷ প্রতিদিন প্রতিনিয়ত কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের কর ফাঁকি দিয়ে জিএসটি কাগজ পত্র ছাড়াই বিভিন্ন পণ্য সামগ্রী রাজ্যে প্রবেশ করছে তাও আবার রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি হয়ে৷ বর্তমানে চুরাইবাড়ি সেইলটেক্স কমপ্লেক্সের ভেতর বিক্রয়কর দপ্তরের এনফোর্সমেন্ট ডিপারমেন্টের একটি ভিজিলেন্স টিম রয়েছে৷ সেখানে বিক্রয়কর দপ্তরের ১০ জন ইন্সপেক্টর এবং ২ জন সুপারটেনডেন্ট রয়েছেন৷ উনারাই রাজ্যে প্রবেশ কারী পণ্য বোঝাই লরি গুলির জিএসটি কাগজ পত্র ও পণ্য বোঝাই লরি চেক করে দেখার কথা থাকলেও তা করেন না৷ জানা গেছে সুপারটেন্ট প্রদীপ দেববর্মা চুরাইবাড়িতে আসার পর থেকেই সকল অবৈধ্য ভাবে পণ্য সরবরাহ কারী ট্রান্সপোর্টের মালিক ও লরি চালকদের সাথে টাকার সমজতা করেছেন৷ এমনটাই অভিযোগ স্থানীয় জনগন ও উনার ইন্সপেক্টররা বহুবার রাজ্যে কর ফাঁকি দিয়ে প্রবেশ হওয়া লরির কথা অবগত করলেও মাননীয় সুপারটেন্ট প্রদীপ দেববর্মা আজ পর্যন্ত একটি গাড়ীর কাগজ পত্রবা লরিতে জিএসটি-র বাইরে কোন পণ্য সামগ্রী আছে কিনা তাও দেখেননি৷ সুপারটেন্ট বাবু এসি রুমে বসে মোবাইল ফোনের মাধ্যমে সকল অসাধু ব্যবসায়ীদের সাথে যোগসূত্র রেখে টাকা রোজগারের নয়া ফন্দি এটেছেন বলে অভিযোগ৷

ঠিক তেমনি ডাব্লউবি৪৩/১৬৯৩ নম্বরের বারো চাকার একটি পণ্য বোঝাই লরি কলকাতা থেকে আগরতলা আসার উদ্দেশ্যে চুরাইবাড়িতে এসে দাড়ায়৷ ঐ চালকে চাল চলন আবভাব দেখে স্থানীয় জনগণের সন্দেহ হয়৷ স্থানীয় জনগন সহ চুরাইবাড়ির বিজেপি নেতৃত্বরা ছুটে যান এনফোর্স ডিপার্ট মেন্টের ইন্সপেক্টর ও সুপারটেন্ট প্রদীপ দেববর্মার কাজে৷ স্থানীয় জনগন ও বিজেপি নেতৃত্বদের দাবী ঐ গাড়ীতে কর ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ পণ্য সামগ্রী রয়েছে৷ কিন্তু সুপারটেন্ট প্রদীপ দেববর্মা মোটা অংকের বিনিময়ে ঐ গাড়িটিকে রাজ্যে প্রবেশ করিয়ে দেন এমনটাই স্থানীয় জনগন ও নেতৃত্বের দাবী৷ রাজ্যে প্রবেশের পর স্থানীয় জনগন ও বিজেপি নেতৃত্বরা যৌথ ভাবে ঐ গাড়িটিকে আটক করে চুরাইবাড়ি সেইলটেক্স কমপ্লেক্সের তল্লাশি ছাউনিতে নিয়ে আসেন৷ অবশেষে পরিস্থিতি বেগতিক দেখে সুপারটেন্ট প্রদীপ দেববর্মা ইন্সপেক্টর দিয়ে ঐ গাড়িতে তল্লাশি শুরু করেন৷ অবশেষে ঐ পণ্য বোঝাই লরি থেকে ৮২ পেকেট অবৈধ্য ভাবে মজুদ বিভিন্ন সা -সামগ্রী উদ্ধার হয়৷ ঐ ৮২ পেকেট পণ্য সামগ্রীর জিএসটি কাগজ বা ইনবয়েজ নেই৷ সম্পূর্ণ অবৈধ্যভাবে কর ফাঁকি দিয়ে পণ্য সামগ্রী গুলি রাজ্যে প্রবেশ হচ্ছিল৷ ৮২ পেকেট সা-সামগ্রীগুলি হল -রাবার প্রডাক্ট, বেবি প্রস্টিক শিট, আতস বাজি, হার্ডওয়ার, রুমাল মেডিসিন ইত্যদি৷ বর্তমানে উদ্ধার হওয়া পিবুল পণ্য সামগ্রীগুলি চুরাইবাড়ি এনফোর্সমেন্ট ভিজিলেন্সের গোডাউনে রয়েছে৷ ভিজিলেন্স টিম মালগুলি বাজেয়াপ্ত করেছেন৷ এদিকে স্থানীয় জনগনও বিজেপি নেতৃত্বের দাবী ঐ ডাকাতরুপি সুপারটেন্ট প্রদীপ দেববর্মার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করুক৷ কেননা প্রতিদিন এভাবে শত শত পণ্য বোঝাই লরি রাজ্যে প্রবেশ করছে আর সেই লরি গুলিতে যে কর ফাঁকি দেওয়া সামগ্রী নেই তার কোন নিশ্চয়তা নেই৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top